ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
পৃথিবীর মহাবিপদ, আঘাত করতে ধেয়ে আসছে গ্রহাণু!
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 16 February, 2020, 7:21 PM

পৃথিবীর মহাবিপদ, আঘাত করতে ধেয়ে আসছে গ্রহাণু!

পৃথিবীর মহাবিপদ, আঘাত করতে ধেয়ে আসছে গ্রহাণু!

সবার অলক্ষ্যে পৃথিবীর খুব কাছাকাছি এসে পড়েছে বিশাল এক গ্রহাণু। পৃথিবীর সঙ্গে এর আঘাত লাগতে পারে বলে জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এই গ্রহাণুটিকে 163373 (2002 PZ39) হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিপজ্জনকভাবে পৃথিবীর খুব কাছাকাছি চলে আসতে পারে গ্রহাণুটি। ৩২৫০ ফুট উচ্চতার এই গ্রহাণু ঘণ্টায় ৩৪ হাজার মাইল গতিবেগে পৃথিবীর দিকে ছুটে আসছে। আকারে এটি পৃথিবীতে মানুষের তৈরি যে কোনও কিছুর থেকে বড়।

রাক্ষুসে আকারের এই গ্রহাণুটি সূর্যকে প্রদক্ষিণ করার সময় পৃথিবীর অত্যন্ত কাছাকাছি এসে পড়বে। গ্রহাণুটির সঙ্গে সত্যি সত্যি পৃথিবীর আঘাত লাগলে কয়েক লক্ষ মানুষের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গ্রহাণুর সঙ্গে পৃথিবীর ধাক্কায় সৃষ্টি হতে পারে সুনামি, ভূমিকম্প, প্রবল ঝড়ের মতো প্রাকৃতিক বিপর্যয়েরও। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status