ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৩০ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
নিঃসঙ্গতা কাটাতে আপনজন, ‘ভাড়া’ ৮৫০ টাকা!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 27 November, 2019, 10:57 AM

নিঃসঙ্গতা কাটাতে আপনজন, ‘ভাড়া’ ৮৫০ টাকা!

নিঃসঙ্গতা কাটাতে আপনজন, ‘ভাড়া’ ৮৫০ টাকা!

আপনি কি নিঃসঙ্গ, সময় কাটানোর কেউ নেই? তবে আপনার জন্য রয়েছে চমক। একবার ভাবুন তো, ঘরের সমস্ত কাজকর্ম করার জন্য যদি এমন একজন থাকতেন যিনি কাজের পাশাপাশি আপনার মনের কথাও শুনতেন! এমনটা কিন্তু সম্ভব আর তা মাত্র ৮৫০ টাকার বিনিময়ে!

কাজের সূত্রেই হোক বা অন্য কোনো কারণে, আজকাল অনেকেই একা থাকেন। একবার ভাবুন তো, ঘরের সমস্ত কাজকর্ম করার জন্য যদি এমন একজন থাকতেন যিনি কাজের পাশাপাশি আপনার মনের কথাও শুনতেন! এমনটাই সম্ভব আর তা মাত্র ৮৫০ টাকা ভাড়ার বিনিময়ে! যদিও দেশটি জাপান!

এই নিঃসঙ্গতা কাটানোর আইডিয়াটা তাকানোবু নিশিমোতোর। তবে শুধুমাত্র আইডিয়া বের করেই থেমে থাকেননি বছর পঞ্চাশের তাকানোবু। তা কাজে লাগানোর জন্য ‘ওশান রেন্টাল’ নামে একটা অনলাইন সেবা সংস্থাও খুলে ফেলেছেন তিনি। ২০১২ সালে টোকিয়োতে নিজের বাড়ি থেকেই এই অনলাইল সেবা সংস্থাটি শুরু করেছিলেন তাকানোবু। নামটা ‘ওশান রেন্টাল’ হওয়ার কারণ হিসেবে তাকানোবু জানান, জাপানে ‘ওশান’র অর্থ হল মধ্যবয়স্ক। তাই এই নাম বেছে নেয়া।

জাপানে মধ্যবয়স্ক মানুষজনদের নিয়ে অনেকেই ঠাট্টা-তামাশা করেন। এসময়েই তো মাথায় চুল পাতলা হতে শুরু করে। শরীর ভারী হতে শুরু করে। তার ওপর যদি একাকী হন তো কথাই নেই! মনের কথা শোনানোর জন্য কাউকে পাশে মেলে না। এধরনের মধ্যবয়স্কদের জন্যই সেবা দিতেই ‘ওশান রেন্টাল’ শুরু করেন তাকানোবু।

কী পরিসেবা দেয় ‘ওশান রেন্টাল’
মূলত নিঃসঙ্গ মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়াই এদের কাজ। একাকী মানুষদের ঘর-সংসারের কাজ করা থেকে শুরু করে তাদের সঙ্গে সময় কাটানো, এসবই ব্যবস্থা করে দেয় তাকানোবুর ওই সংস্থা। এতসব পরিসেবার খরচটাও কিন্তু কমই। সেবা পেতে খরচ করতে হবে ঘণ্টায় মাত্র ১০ ডলার বা ৮৫০ টাকা।

কেমন করে কাজ করে সংস্থাটি
জাপানে বসবাসকারীরা ‘ওশান রেন্টাল’-এর সেবা গ্রহণের ইচ্ছা জানালে হলে ওই সংস্থা থেকে আপনার কাছে পৌঁছে যাবেন একজন মধ্যবয়স্ক ব্যক্তি। যিনি আপনার কথা মন দিয়ে শুনবেন। আপনার ঘরের যাবতীয় কাজকর্ম করে দেবেন। এমনকি, আপনার সমস্যার সমাধানে পরামর্শও দেবেন। একেবারে আপনজনের মতো!

‘ওশান রেন্টাল’-এর কর্মীরা একাকী মানুষজনের ঘর-সংসারের কাজকর্ম করে বা পরামর্শ দিয়েই থেমে থাকেন না। তাদের পার্টি বা পানশালাতেও সঙ্গ দেন। এমনকি, প্রেমঘটিত বা অফিসের সমস্যার সমাধানও করেন। অথবা আপনার বাড়ির ফার্নিচার এক ঘর থেকে অন্যত্র সরাতেও এই সংস্থার সেবা নিতে পারেন আপনি। এক কথায় যাকে বলে অল ইন ওয়ান!

সূত্র: দ্য জাপান টাইমস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status