ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
দেশের যেকোনো প্রয়োজনে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 25 November, 2019, 5:40 PM

দেশের যেকোনো প্রয়োজনে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান

দেশের যেকোনো প্রয়োজনে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান

দেশের যেকোনো প্রয়োজনে সাড়া দিয়ে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।

সোমবার (২৫ নভেম্বর) সকালে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে পদক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা জানান। অনুষ্ঠানে স্বাধীনতা যুদ্ধে সেনাবাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এবং ২০১৮-২০১৯ সালে শান্তিকালীন পদকপ্রাপ্ত সেনা সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।

জেনারেল আজিজ বলেন, দেশের যেকোনো প্রয়োজনে সাড়া দিয়ে জনগণের সঙ্গে একাত্ব হয়ে দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করতে সেনাবাহিনী সদা প্রস্তুত। আগামীতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং সকলের একাত্বতায় আরও সুসংহতভাবে অর্পিত দায়িত্ব সম্পাদনে নিবেদিত থাকবে ইনশাআল্লাহ।

যুগের সঙ্গে তাল মিলিয়ে সেনাবাহিনীকে আধুনিকায়নের কাজ করা হচ্ছে বলে জানান সেনাপ্রধান। এ সময় তিনি সেনাবাহিনীর সুনাম প্রতিষ্ঠায় কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status