ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
বিজেপি নেতাকে বেধড়ক মারধর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 25 November, 2019, 5:15 PM

বিজেপি নেতাকে বেধড়ক মারধর

বিজেপি নেতাকে বেধড়ক মারধর

ভারতের পশ্চিবঙ্গের কালিয়াগঞ্জ, করিমপুর ও খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রে চলছে উপনির্বাচন। উপনির্বাচনকে কেন্দ্র করে আজ সোমবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টার নাগাদ করিমপুরের পিপুলখোলা নামক অঞ্চলে এক বিজেপি প্রার্থীকে ব্যাপক মারধরের ঘটনা ঘটে। আনন্দবাজারে এক প্রতিবেদনে জানা যায়, ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে রাস্তায় ফেলে কিল-চড়ের পাশাপাশি লাথি মেরে ঝোপের ভিতর ফেলে দেওয়া হয়েছে। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সামনেই জয়প্রকাশকে বেধড়ক মারধর করা হয়। এর প্রতিবাদে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে বিজেপি। দিল্লিতে কমিশনে অভিযোগ জানিয়েছেন বিজেপি নেতা মুকুল রায়।

এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘এর আগেও এমন ঘটনা একাধিক বার ঘটেছে। ঘটনার সময় পুালিশ কোথায় ছিল? কেন বাধা দিল না? ভয় পেয়েই হামলা করেছে তৃণমূল।’ জয়প্রকাশ মজুমদারকে মারধরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জেলা তৃণমূলও। নদিয়ায় দলীয় পর্যবেক্ষক রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, ‘তৃণমূলের কেউ এর সঙ্গে জড়িত নয়। এটি বিজেপির কাজ। পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে বিজেপি।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status