ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
ক্রিকেটার নাসিরকে নিয়ে কথা বলতে চাই না, বললেন সেই সুবহা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 25 November, 2019, 5:20 PM

ক্রিকেটার নাসিরকে নিয়ে কথা বলতে চাই না, বললেন সেই সুবহা

ক্রিকেটার নাসিরকে নিয়ে কথা বলতে চাই না, বললেন সেই সুবহা

ফেসবুক লাইভে এসে নিজেকে জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেনের প্রেমিকা পরিচয় দেয়া সেই হুমায়রা সুবহা আবার এসেছেন আলোচনায়। তবে এবার নাসিরের প্রেমিকা হিসেবে নয় এবার তিনি আলোচনায় এসেছেন সিনেমায় অভিনয়ের মাধ্যমে। সম্প্রতি ৩ টি চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি। তার মধ্যে ‘বসন্ত বিকেল’ সিনেমাটির কাজ শীঘ্রই শুরু হচ্ছে।

রবিবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় বিএফডিসিতে জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয়ে গেল ‘বসন্ত বিকেল’ চলচ্চিত্রের মহরত অনুষ্ঠান। এ অনুষ্ঠানে সাংবাদিকরা তাকে নাসিরের প্রসঙ্গ জিজ্ঞেস করলে এড়িয়ে যান সুবহা। মুচকি হেসে তিনি বলেন, ‘প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত বিষয় থাকে। আমাকে আজ ব্যক্তিগত বিষয়ে প্রশ্ন না করলেই ভালো হয়। আজ শুধু সিনেমা নিয়ে কথা বলতে চাই।’

তবে নিজের সিনেমাতে আসা প্রসঙ্গে সুবহা বলেন, ‘ছোটবেলা থেকেই আমার নায়িকা হওয়ার স্বপ্ন ছিল। কিন্তু আমার আম্মু চাইতেন আমি যেন গান করি। আম্মুর ইচ্ছে অনুযায়ী চেষ্টা করছিলাম কণ্ঠশিল্পী হওয়ার। মোহাম্মদ আসলাম ভাই আমাকে তার সিনেমায় গান গাওয়ার সুযোগ দেন। পরে তিনি আমাকে লিড রোলে অভিনয় করতে বলেন। যেহেতু এটা আমার ইচ্ছে ছিল তাই রাজি হয়ে যাই। এরপর তো জানেনই- ‘বসন্ত বিকেল’সহ তিনটি সিনেমায় অভিনয় করছি।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status