ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
কিশোরগঞ্জে নারীর পেটে ৪৫৫ পিস ইয়াবা!
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 25 November, 2019, 10:16 AM

কিশোরগঞ্জে নারীর পেটে ৪৫৫ পিস ইয়াবা!

কিশোরগঞ্জে নারীর পেটে ৪৫৫ পিস ইয়াবা!

কিশোরগঞ্জে পেটের ভেতরে করে ইয়াবা পাচারের সময় পারভীন বেগম নামে এক নারীকে আটক করেছে র‌্যাব। আটকের পর চিকিৎসকের পরামর্শে পেটের ভেতর থেকে পায়ুপথ দিয়ে ৪৫৫ পিস ইয়াবা বের করা হয়।



শনিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে কিশোরগঞ্জ শহরের রেলস্টেশন এলাকায় র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার, বিএন এম শোভন খানের নেতৃত্বে অভিযান চালিয়ে ওই নারীকে আটক করা হয়।

পারভীন বেগম জেলার কুলিয়ারচর পৌরসভার পূর্ব গাইলকাটা গ্রামের মো. সজল মিয়ার স্ত্রী বলে জানা গেছে।

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প জানায়, ইয়াবা পাচারকারী পারভীন বেগমকে আটকের পর জিজ্ঞাসাবাদে সে তার পেটের ভেতরে ইয়াবা থাকার কথা স্বীকার করে। পরে চিকিৎসকের পরামর্শে তার পেটের ভেতরে থাকা ৪৫৫ পিস ইয়াবা পায়ুপথ দিয়ে বের করে আনা হয়।

লে. কমান্ডার বিএন এম শোভন খান জানান, সম্প্রতি মাদক ব্যবসায়ীরা নিরাপদ পাচারকারী হিসেবে নারীদেরকে ব্যবহার শুরু করেছে। আর এদের একজন পারভীন বেগম কুমিল্লা থেকে পেটের ভেতরে করে ইয়াবা বহন করে কিশোরগঞ্জ আসছে এমন তথ্যে তাকে আটকের জন্য শনিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে কিশোরগঞ্জ রেলস্টেশন এলাকায় র‌্যাব অভিযান চালায়।

আটকের পর র‌্যাবের জিজ্ঞাসাবাদে পারভীন বেগম ইয়াবা ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে।

এ ঘটনায় পারভীন আক্তারের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করার কথা নিশ্চিত করেছেন অধিনায়ক এম শোভন খান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status