ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
ফেসবুকে জঙ্গি মতবাদ, নব্য জেএমবি সদস্য আটক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 25 November, 2019, 9:57 AM

ফেসবুকে জঙ্গি মতবাদ, নব্য জেএমবি সদস্য আটক

ফেসবুকে জঙ্গি মতবাদ, নব্য জেএমবি সদস্য আটক

রাজধানীর বারিধারায় শাহীন ওরফে আবু বক্কর ছিদ্দিক ওরফে মুছা ওরফে দিবা সুলতান (২৪) নামে নব্য জেএমবির এক সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে বিভিন্ন ধরনের জঙ্গি প্রচারণামূলক বই ও একটি স্মার্টফোন জব্দ করা হয়।



রোববার বারিধারার জেনারেল হাসপাতালের সামনে থেকে তাকে আটক করে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গ্রেফতার শাহীন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে রাষ্ট্রবিরোধী জঙ্গি মতবাদ প্রচার করতেন বলে জানিয়েছে পুলিশ।

এটিইউর পুলিশ সুপার (এসপি) মো. মাহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শাহীন ফেসবুক আইডি ও অনলাইন যোগাযোগ মাধ্যম ব্যবহার করে রাষ্ট্রবিরোধী জঙ্গি মতবাদ প্রচারের সঙ্গে নিজের ও সহযোগীদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। শাহীনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে গুলশানা থানায় একটি মামলা করা হয়েছে।

কথিত ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করাই নব্য জেএমবির মূল লক্ষ্য। এ কারণে তারা ফেসবুকসহ বিভিন্ন অনলাইন যোগাযোগের মাধ্যমে তাদের মতবাদ প্রচার ও প্রসারে সচেষ্ট ছিল।

এ কর্মকাণ্ডের অংশ হিসেবে তারা বিভিন্ন ধরনের বই, লিফলেট ও প্রচারপত্র তৈরি করতো এবং সেগুলো অনলাইনে বিতরণ করে আসছিলেন। এসব প্রক্রিয়াতে তারা সংগঠনের নতুন সদস্য হিসেবে যুবকদের নিযুক্ত করতেন।

সংগঠনটি রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, হত্যা, জনমনে ত্রাস, ভীতি ও জননিরাপত্তা বিপন্ন করার লক্ষ্যে পরিকল্পনা, প্রশিক্ষণ, অস্ত্র ও বোমা সংগ্রহের চেষ্টা করে আসছে। সংগঠনের সদস্যরা নিজেদের মধ্যে যোগাযোগের জন্য তারা বিভিন্ন প্রটেক্টেড অ্যাপস ব্যবহার করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status