|
রাষ্ট্রপতির হাতে পরিচয়পত্র তুলে দিয়ে দীনেশ ত্রিবেদীর ‘মিশন’ শুরু
নতুন সময় প্রতিবেদক
|
![]() রাষ্ট্রপতির হাতে পরিচয়পত্র তুলে দিয়ে দীনেশ ত্রিবেদীর ‘মিশন’ শুরু বৃহস্পতিবার (২৫ জুন) সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে পরিচয়পত্র পেশ করেন তিনি। এর আগে, গত এপ্রিলে দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের ১৬তম হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয় ভারত সরকার। দায়িত্ব গ্রহণের উদ্দেশ্যে তিনি গত ৫ জুন পশ্চিমবঙ্গ থেকে স্থলসীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। এদিকে হাইকমিশনার দিনেশ ত্রিবেদীকে ইউনিয়ন ক্যাবিনেট মন্ত্রীর সমমর্যাদা দিয়েছে ভারত সরকার। গত ২৪ জুন ভারত সরকারের জারি করা এক অফিস স্মারকে জানানো হয়েছে, বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালনরত দিনেশ ত্রিবেদীকে আনুষ্ঠানিক প্রটোকলের ক্ষেত্রে টেবিল অব প্রিসিডেন্সে ইউনিয়ন ক্যাবিনেট মন্ত্রীর সমপর্যায়ের মর্যাদা দেওয়া হয়েছে। এই মর্যাদা শুধু আনুষ্ঠানিক ও রাষ্ট্রীয় অনুষ্ঠানের জন্য প্রযোজ্য। এটি সম্পূর্ণরূপে দিনেশ ত্রিবেদীর ব্যক্তিগত মর্যাদা হিসেবে বিবেচিত হবে এবং ভারতের টেবিল অব প্রিসিডেন্সে কোনো কাঠামোগত পরিবর্তন আনবে না বলে স্মারকে উল্লেখ আছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
