ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
শীতে গরুকে দেয়া হবে ‘জ্যাকেট’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 25 November, 2019, 10:32 AM

শীতে গরুকে দেয়া হবে ‘জ্যাকেট’

শীতে গরুকে দেয়া হবে ‘জ্যাকেট’

শীতের কথা মাথায় রেখে ভারতের উত্তরপ্রদেশের বিজেপি শাসিত অযোধ্যা পৌরসভা গরুর জন্য পাটের জ্যাকেট কেনার সিদ্ধান্ত নিয়েছে। শহরের গরুগুলোর কষ্ট লাঘব করতেই এই পদক্ষেপ পৌর প্রশাসন।

জানা যায়, গরুর প্রতিটি জ্যাকেটের দাম ধরা হয়েছে ২৫০ টাকা থেকে ৩০০ টাকা। প্রথম দফায় ১০০টি জ্যাকেট তৈরি করা হবে। সেগুলো নভেম্বর মাসের মধ্যেই হাতে পাবে প্রশাসন। এই সময়’র খবর।

অযোধ্যা নগর নিগমের কমিশনার নীরজ শুক্লা বলেন, আমরা গরুর জন্য জ্যাকেট কেনার সিদ্ধান্ত নিয়েছি। তিন থেকে চারটি পর্যায়ে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। বৈশিংপুর গোশালা থেকে এই প্রকল্পের কাজ শুরু হবে। এখানে ৭০০ ষাঁড়সহ মোট প্রায় ১২০০ গবাদি পশু আছে। প্রাথমিকভাবে বাছুরের জন্য ১০০টি জ্যাকেট কেনা হচ্ছে। পরে আরও জ্যাকেট কেনা হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বাছুরদের জন্য যে জ্যাকেট তৈরি হচ্ছে তাতে তিনটি স্তর থাকবে। একেবারের শেষ স্তরে পাটের পরিবর্তে অন্য কোনও গরম মোলায়েম কাপড় ব্যবহার করতে বলা হয়েছে।

এছাড়া গরু ও ষাঁড়ের জন্য তৈরি জ্যাকেটের নকশাও সম্পূর্ণ আলাদা। ষাঁড়ের জ্যাকেট শুধুমাত্র পাটের তৈরি হবে। তবে গরুর জ্যাকেটে থাকবে দুইটি স্তর।

এছাড়াও শীতের মৌসুমে গরুর যাতে কষ্ট না হয় সে জন্য প্রতিটি গোশালায় বনফায়ারের ব্যবস্থা করেছে প্রশাসন। একইসঙ্গে গোশালার মেঝেতে বিছিয়ে দেওয়া হবে খড়। গরুর পরিষেবা দেওয়া তাদের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status