ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
ডিভোর্স পেতে বন্ধুর সঙ্গে স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও হাইকোর্টে জমা দিলেন স্বামী!
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 24 November, 2019, 8:00 PM

ডিভোর্স পেতে বন্ধুর সঙ্গে স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও হাইকোর্টে জমা দিলেন স্বামী!

ডিভোর্স পেতে বন্ধুর সঙ্গে স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও হাইকোর্টে জমা দিলেন স্বামী!

বন্ধুর সঙ্গে পরকীয়ায় মত্ত স্ত্রী এমন অভিযোগে বিবাহবিচ্ছেদের মামলা করেছিলেন এক স্বামী। কিন্তু নিম্ন আদালতে সেই মামলায় হেরে যান। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা করেন ওই স্বামী।

প্রমাণ হিসেবে সেখানে জমা দেন বন্ধুর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় থাকা স্ত্রীর ভিডিও। সেই ভিডিও বিবাহবিচ্ছেদ মামলা জিতিয়ে দেয় তাকে।

ভারতের কর্নাটকের বালারির ওই দম্পতির বিয়ে হয়েছিল ১৯৯১ সালে। তাদের দুটি কন্যা সন্তানও রয়েছে। ২০০৮ সালের জুনে বেঙ্গালুরু গিয়েছিলেন ওই ব্যক্তি। সে সময় তিনি বেডরুমে লুকিয়ে রেখে গিয়েছিলেন ডিজিটাল ভিডিও রেকর্ডার। সে সময়ই নিজের বন্ধুকে বাড়িতে ডাকেন ওই নারী। পুরো ঘটনা রেকর্ড হয় ডিভিডিতে।

এর পর পরকীয়া ও নিষ্ঠুরতার অভিযোগ এনে স্ত্রীর বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের মামলা করেন স্বামী। কিন্তু নিম্ন আদালতে স্ত্রী দাবি করেন, তার স্বামীর পর্নোগ্রাফি বানানোর অভ্যাস রয়েছে। তাই তাকে দিয়ে জোর করে এ কাজ করিয়েছেন। কিন্তু হাইকোর্টে সেই ডিভিও জমা দিতেই গোটা বিষয়টি পরিষ্কার হয় আদালতের কাছে।

তাদের এক মেয়ের জবানবন্দিতেও বাবা বাড়িতে না থাকার সময় মায়ের বন্ধু আসার বিষয়টি উঠে আসে। তার পরই বিবাহবিচ্ছেদ চান ওই ব্যক্তি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status