ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
কুষ্টিয়ায় নিজ বাড়ি থেকে মা ও ছেলের লাশ উদ্ধার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 18 November, 2019, 4:40 PM

কুষ্টিয়ায় নিজ বাড়ি থেকে মা ও ছেলের লাশ উদ্ধার

কুষ্টিয়ায় নিজ বাড়ি থেকে মা ও ছেলের লাশ উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুরে নিজ বাড়িতে মা ও ছেলেকে হত্যার অভিযোগ উঠেছে। নিহতরা হলেন- ছানোয়ারা খাতুন (৪৯) ও তার ছেলে রাজ (৯)। ছানোয়ারা খাতুন জর্দারপাড়া গ্রামের আব্দুল খালেকের মেয়ে। সোমবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের সোনাইকান্দি গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা জানায়, স্বামী পরিত্যক্তা ছানোয়ারা খাতুন ও তার ছেলে রাজকে রোববার রাতে কে বা কারা হত্যা করে আলাদা দু’টি কক্ষে তাদের লাশ ফেলে রেখে যায়। পরে সোমবার সকালে তাদের মরদেহ ঘরে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ মা ও ছেলের লাশ উদ্ধার করে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবু জানান, সকালে খবর পেয়ে পুলিশের ভেড়ামারা সার্কেলের এডিশনাল পুলিশ সুপার এসএম আল বেরুনী ও দৌলতপুর থানার ওসি এসএম আরিফুর রহমান ঘটনাস্থলে গিয়েছেন। দৌলতপুর থানার ওসি এসএম আরিফুর রহমান বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি। আলাদা কক্ষে মা ও ছেলের লাশ পড়ে আছে। এ মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। ঘটনার কারণ অনুসন্ধানের চেষ্টা চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status