ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
ভিনিসিয়ুসের জোড়া গোলে রিয়ালের জয়, অপেক্ষা বাড়ালো বার্সার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 4 May, 2026, 10:01 AM

ভিনিসিয়ুসের জোড়া গোলে রিয়ালের জয়, অপেক্ষা বাড়ালো বার্সার

ভিনিসিয়ুসের জোড়া গোলে রিয়ালের জয়, অপেক্ষা বাড়ালো বার্সার

লা লিগায় এস্পানিওলের বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু শিরোপা জয়ের আশায় বুক বেঁধেছিল বার্সেলোনা। কেননা, রিয়াল পয়েন্ট হারালেই লিগ শিরোপা নিশ্চিত হতো কাতালানদের। তবে বার্সার অপেক্ষা বাড়িয়েছে ভিনিসিয়ুস জুনিয়র। এই ব্রাজিলিয়ানের জোড়া গোলে এস্পানিওলকে ২-০ গোলে হারিয়েছে লস ব্লাঙ্কোরা। 

রোববার (৩ মে) দিবাগত রাতে এস্পানিওল ও রিয়াল মাদ্রিদ ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়। বিরতি থেকে ম্যাচের ৫৫ মিনিটে প্রথম গোলের দেখা পায় রিয়াল মাদ্রিদ। গনসালো গার্সিয়ার সঙ্গে ওয়ান-টু পাসে বক্সের মধ্যে জায়গা তৈরি করে বল জালে জড়ান ভিনিসিয়ুস। 

এসপানিওলের বিপক্ষে জোড়া গোল করেছেন ভিনিসিয়ুস।

এর ১১ মিনিট পর আবারও স্কোরশিটে নাম লেখান ভিনি। বক্সের মধ্যে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে পান জুড বেলিংহাম। সহজেই দিমিত্রোভিচকে পরাস্ত করে বল জালে জড়ান ভিনিসিয়ুস। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। 

এই জয়ে ৩৪ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। রিয়ালের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান ১১। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status