ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
ইডেন টেস্টে উড়িয়ে নেওয়া হতে পারে সৌম্যকে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 18 November, 2019, 4:38 PM

ইডেন টেস্টে উড়িয়ে নেওয়া হতে পারে সৌম্যকে

ইডেন টেস্টে উড়িয়ে নেওয়া হতে পারে সৌম্যকে

ইডেনে অনুষ্ঠিতব্য ঐতিহাসিক দিবা-রাত্রির টেস্টের আগে টেস্ট দলে ডাকা হতে পারে সৌম্য সরকারকে। কারণ তামিম ইকবালের অনুপস্থিতিতে ওপেনিং পজিশন নিয়ে বড় সমস্যায় পড়ে গেছে বাংলাদেশের টিম ম্যানেজম্যান্ট। ২২ নভেম্বর অনুষ্ঠিতব্য দ্বিতীয় টেস্টের আগে সৌম্য সরকারকে উড়িয়ে আনার পরিকল্পনা রয়েছে। বিসিবির এক কর্মকর্তার বক্তব্য তুলে ধরে একটি ভারতীয় দৈনিক জানায়, ‘ঢাকা থেকে কলকাতা আধাঘণ্টার দূরত্ব। নির্বাচকেরা চাইলে সৌম্যকে উড়িয়ে আনা হতে পারে। টি-টোয়েন্টিতে যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছে সে। তাই এ বিষয়ে আলোচনা হয়েছে।’

ইন্দোর টেস্টে দুই ওপেনার সাদমান ইসলাম এবং ইমরুল কায়েস পুরোপুরি ব্যর্থ হয়েছেন। উভয় ইনিংসে দুজনেই ৬ করে রান করেছে! আউট হয়েছেন একই বোলারের বলে। তাই ওপেনিং জুটি নিয়ে যথেষ্ট চিন্তায় টিম ম্যানেজম্যান্ট। এদিকে দেশে ফিরে ইমার্জিং কাপে দুর্দান্ত ব্যাটিং করে দলকে জেতাচ্ছেন সৌম্য। পরপর খেলেছেন ৮৪* এবং ৭৩ রানের দুটি ইনিংস। পাশাপাশি বল হাতেও উইকেট এনে দিচ্ছেন। ব্যাটিংয়ের পাশাপাশি মিডিয়াম পেসটাও ভালো পারেন সৌম্য। তাই ইডেনে গোলাপি বলের টেস্টে তাকে সুযোগ দেওয়া হয় কি না, সেটাই দেখার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status