ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
যেমন ছেলেকে বিয়ে করতে চান এই নায়িকা!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 18 November, 2019, 4:37 PM

যেমন ছেলেকে বিয়ে করতে চান এই নায়িকা!

যেমন ছেলেকে বিয়ে করতে চান এই নায়িকা!

দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় মুখ তাপসী পান্নু। সম্প্রতি বলিউডেও অভিনয় করেছেন। সম্প্রতি এক টক শোতে তাপসীকে প্রশ্ন করা হয়েছিল বিয়ে করলে কেমন ছেলেকে বিয়ে করতে চান তিনি? জবাবে তাপসী বলেন, ‘আমি আত্মনির্ভরশীল মানুষ। আজ আমি যে অবস্থানে আছি, এটি কেবলই আমার কঠোর পরিশ্রমে সম্ভব হয়েছে। সিনেমাজগতে আমার কোনো গডফাডার নেই। সুতরাং আমি এমন একজনকে বিয়ে করতে চাই, যিনি কঠোর পরিশ্রমের মাধ্যমে ভালো অবস্থানে পৌঁছেছেন এবং অন্যের অর্থ বা ত্যাগের ওপর লোভ থাকবে না, কারো সঙ্গে প্রতারণা করবে না।’

প্রতিবেদনে বলা হয়, নিজেকে সৎ মনে করেন তাপসী। তাই সৎ মানুষকে বিয়ে করতে চান। পাত্রের বিশ্বস্ততাও ভীষণ জরুরি তাঁর কাছে। আর নিজেও বিশ্বস্ত থাকতে চান সঙ্গীর কাছে। তাপসীকে ‘সম্প্রতি সাঁদ কি আঁখ’ ছবিতে দেখা গেছে। এছাড়াও ‘পিংক’, ‘গেম ওভার’, ‘মিশন মঙ্গল’-এর মতো দর্শকপ্রিয় ছবি রয়েছে তাঁর ঝুলিতে। গতানুগতিকতার বাইরে কাজ করে নিজেকে সব সময়ই আলাদা মহিমায় তুলে ধরতে পটু তাপসী। সম্প্রতি স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে অভিষেক হয়েছে তাঁর।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status