ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
অক্ষয় কুমারের স্পার্ম এখন কিয়ারা আডবাণীর গর্ভে, শীঘ্রই মা হতে চলেছেন!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 18 November, 2019, 4:15 PM

অক্ষয় কুমারের স্পার্ম এখন কিয়ারা আডবাণীর গর্ভে, শীঘ্রই মা হতে চলেছেন!

অক্ষয় কুমারের স্পার্ম এখন কিয়ারা আডবাণীর গর্ভে, শীঘ্রই মা হতে চলেছেন!

‘গুড নিউজ’ দিলেন কিয়ারা আডবাণী ৷ হঠাৎ হল কী নায়িকার ? মাত্র কয়েক বছর হল ইন্ড্রাস্ট্রিতে ৷ সবেই একটু জনপ্রিয় হতে শুরু করেছেন তিনি ৷ এখনই মা হতে চলেছেন কিয়ারা ? এখনও তো বিয়েও হয়নি নায়িকার ৷ এমনকি সে ভাবে কোনও সম্পর্কের কথাও শোনা যায় না তার সম্বন্ধে ৷


তা সত্ত্বেও সুসংবাদ দিতে চলেছেন তিনি ৷ তাও আবার অক্ষয় কুমারের স্পার্ম নিয়েই অন্তঃসত্ত্বা হয়েছেন তিনি ৷ উল্টোদিকে আবার একই সঙ্গে মা হচ্ছেন করিনা কাপুর খান ৷ তাঁর গর্ভে আবার দিলজিৎ দোসাঞ্জের সন্তান ৷ এটা অবশ্য রিয়েল লাইফের কথা নয় ৷ কথা হচ্ছে রিল লাইফ নিয়ে ৷


খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে ‘গুড নিউজ’ ৷ আজই মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার ৷ আর তাতেই দেখা যাচ্ছে সন্তানসম্ভবা দুই নায়িকাকে ৷ আগামী ২৭ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ ছবির মাধ্যমেই বলিউডে পরিচালক হিসাবে ডেবিউ করতে চলেছেন রাজ মেহেতা। ছবিটির সহ প্রযোজকের ভূমিকায় রয়েছেন করণ জোহর।


ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে, ঠিক কী ঘটতে চলেছে এই ছবিতে ৷ অক্ষয় কুমারের এবং করিনা কাপুর দুজনে একসঙ্গে সিদ্ধান্ত নেন আইভিএফ পদ্ধতির মাধ্যমেই মা হবেন অক্ষয়ের স্ত্রী করিনা। অন্যদিকে দিলজিত দোসাঞ্জের স্ত্রী কিয়ারাও আইভিএফ পদ্ধতিতে মা হবেন । কিন্তু নাম বিভ্রাটের কারণে আইভিএফ ক্লিনিকে একের স্পার্ম অন্যের গর্ভে প্রবেশ করানো হয়। আর সেখানেই শুরু হয় গণ্ডগোল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status