ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
অল্পের জন্য রক্ষা পেলেন আমির খসরুসহ বিএনপি নেতারা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 18 November, 2019, 4:32 PM
সর্বশেষ আপডেট: Monday, 18 November, 2019, 5:28 PM

অল্পের জন্য রক্ষা পেলেন আমির খসরুসহ বিএনপি নেতারা

অল্পের জন্য রক্ষা পেলেন আমির খসরুসহ বিএনপি নেতারা

লিফট ছিঁড়ে আহত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তাঁর সঙ্গে লিফটের মধ্যে দলের বেশ কয়েকজন নেতা ও লিফট অপারেটর সত্যপ্রিয় বড়ুয়া ছিলেন। আজ সোমবার (১৮ নভেম্বর) দুপুর ১টা ৫০ মিনিটের দিকে চট্টগ্রামে গ্যাসলাইন বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন ভুক্তভোগীদের দেখতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে গিয়ে ৭ তলার অর্থোপেডিক ওয়ার্ড থেকে ৩ নম্বর লিফটে চড়ে নামার সময় নিচতলার কাছাকাছি এসে বিকট আওয়াজে লিফটটি ছিঁড়ে পড়ে।

তবে এতে কারো গুরুতর কোনো ক্ষতি হয়নি। কাউকেই হাসপাতালে ভর্তি করাতে হয়নি। অল্পের জন্য রক্ষা পেয়েছেন সবাই। লিফট অপারেটর সত্যপ্রিয় বড়ুয়া বলেন, ‘রাতদিন ২৪ ঘণ্টা লিফটটি চলে, কোনো বিশ্রাম না থাকায় যান্ত্রিক ত্রুটি দেখা দিয়ে দুর্ঘটনা ঘটেছে।’

দুর্ঘটনার পরে ফোন করে মো. সেলিমকে জানালে সবাই মিলে দরজা টেনে তাঁদের বের করেন। পরে পেশাজীবী নেতা ডা. খুরশিদ জামিল চমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. আক্তারুল আলমকে দুর্ঘটনার বিষয়টি জানান। এ সময় আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, পেশাজীবী পরিষদের সাধারণ সম্পাদক ডা. খুরশিদ জামিল, চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি কাজী বেলাল ও যুগ্ম সম্পাদক মো. রাসেল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান, মহানগর বিএনপির সহসভাপতি মো. আজিজ ও ইয়াসিন চৌধুরী লিটন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status