|
কবি অধ্যাপক মালেক মেহমুদ এর মৃত্যুতে এনামুল হকের শোক
বাগমারা প্রতিনিধি
|
|
কবি অধ্যাপক মালেক মেহমুদ এর মৃত্যুতে এনামুল হকের শোক অধ্যাপক মালেক মেহমুদ দীর্ঘদিন থেকে হৃদরোগের সমস্যায় ভুগছিলেন। দেশে এবং বিদেশে চিকিৎসাও করেছেন তিনি। গত সপ্তাহে আবারও অসুস্থ্য হয়ে পড়লে রাজশাহী মেডিকেলের আইসিইউতে ভর্তি করা হয়। বৃহস্পতিবার ভোর ৬ টার সময় রাজশাহী মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন হৃদক্রিয়া যন্ত্রের বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর বছর। মরহুম অধ্যাপক মালেক মেহমুদ বাগমারা উপজেলার মচমইল গ্রামের মৃত তমির উদ্দীন পন্ডিত এর ছেলে। বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট কবি ও সাহিত্যিক মালেক মেহমুদ মচমইল ডিগ্রী কলেজে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। দীর্ঘ দিন তিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। আজ বাদ আসর মচমইল বহুমুখী উচ্চ বিদ্যারয় মাঠে মরহুমের জানাযা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হবে। মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। অধ্যাপক মালেক মেহমুদ এর মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
