ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
দ্বিতীয়বার জেমসের হাতে জাতীয় পুরস্কার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 7 November, 2019, 4:50 PM
সর্বশেষ আপডেট: Thursday, 7 November, 2019, 10:38 PM

দ্বিতীয়বার জেমসের হাতে জাতীয় পুরস্কার

দ্বিতীয়বার জেমসের হাতে জাতীয় পুরস্কার

২০১৭ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমস। জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। তথ্য মন্ত্রণালয় ২০১৭ ও ২০১৮ সালের পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে আজ ৩১ অক্টোবর। জানা গেল বিগত দুই বছরে চলচ্চিত্রে বিভিন্ন বিভাগে সেরাদের নাম।

২০১৭ সালের সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ‘ঢাকা অ্যাটাক’। তবে সেরা গায়ক ও নায়ক হয়েছেন সত্তা চলচ্চিত্র থেকে। অবশ্য ঢাকা অ্যাটাক থেকে আরেফিন শুভ যৌথ ভাবে সেরা নায়ক হয়েছেন। হাসিবুর রেজা কল্লোল পরিচালিত ‘সত্তা’ ছবিতে বাপ্পা মজুমদারের সুরে জেমস গেয়েছিলেন, 'তোর প্রেমেতে অন্ধ আমি, কি দোষ দিবি তাতে।'

এই গানটিই ২০১৭ সালের মুক্তিপ্রাপ্ত সেরা গান হিসেবে বিবেচিত হয়। যার কারণে মাহফুজ আনাম জেমস। এর আগে ২০০৪ সালের চলচ্চিত্রে গান দেশা দ্য লিডার গান গেয়ে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন মাহফুজ আনাম জেমস।

জেমস ১৯৯০ এর দশকে ফিলিংসের মুখ্যব্যক্তি হিসাবে মূলধারার খ্যাতিতে উঠে এসেছিলেন, যা 'বিগ থ্রি অফ রক' এর মধ্যে অন্যতম, যারা এলআরবি এবং আর্কের পাশাপাশি বাংলাদেশে হার্ড রক সংগীত বিকাশ ও জনপ্রিয় করার জন্য প্রশংসিত। ফিলিংসকে বাংলাদেশের সাইকেডেলিক রক এর প্রবর্তক হিসাবে বিবেচনা করা হয়। জেমসকে প্রায়শই 'গুরু' নামে অভিহিত করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status