ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
খোকার লাশ বহরে নেতাকর্মীদের ঢল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 7 November, 2019, 11:10 AM

খোকার লাশ বহরে নেতাকর্মীদের ঢল

খোকার লাশ বহরে নেতাকর্মীদের ঢল

বিএনপির ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার মরদেহ সংসদ ভবনের উদ্দেশে নেয়া হচ্ছে। খোকার লাশ বহরে নেতাকর্মীদের ঢল নামে। লাশবাহী গাড়ির চারপাশে অবস্থান নেন নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন, মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু, আতাউল রহমান ঢালি, মো. এনামুল হক চৌধুরী, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, কামরুজ্জামান রতন, নাজিম উদ্দীন আলম, মির সরাফত আলী সপু, শামিমুর শামিম, মজিবর রহমান, মকবুল ইসলাম টিপু, আব্দুল কাদির, এস এম জাহাঙ্গীর, শামসুদ্দিন দিদার, শায়রুল কবির খান, জাহাঙ্গীর শিকদার প্রমুখ।

এর আগে, গত বুধবার (৬ নভেম্বর) তার মরদেহবাহী বিমানটি যুক্তরাষ্ট্র থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। খোকার শেষ ইচ্ছা অনুযায়ী জুরাইন কবরস্থানে তাঁকে দাফন করা হবে বলে জানিয়েছেন তার পরিবার পরিজন।

সাদেক হোসেন খোকার শ্যালক শফিউল আলম আজম খান জানান, পরিবারের পক্ষ থেকে তার মরদেহ ঢাকায় আনা হয়েছে। খোকার ইচ্ছা অনুযায়ী জুরাইন কবরস্থানে তাঁর বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status