ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
হামের উপসর্গ নিয়ে আরো ৫ মৃত্যু
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 2 July, 2026, 6:03 PM

হামের উপসর্গ নিয়ে আরো ৫ মৃত্যু

হামের উপসর্গ নিয়ে আরো ৫ মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো পাঁচজনের মৃত্যু হয়েছে; এই সময়ে আরো ১৫৪ জনের নমুনা পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার ( ২ জুলাই ) স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, সারাদেশে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৩ জনের। আর হামের লক্ষণ নিয়ে ৬৩১ জন মারা গেছে। 

এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ২৭২ জন মারা গেছে ঢাকা বিভাগে। এছাড়া রাজশাহী বিভাগে ৮৮ জন, সিলেটে ৮২ জন, চট্টগ্রামে ৫১ জন, বরিশালে ৪০ জন, ময়মনসিংহে ৬২ জন, খুলনায় ২৮ জন এবং রংপুরে ৮ জন মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, বুধবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় ৯৬৫ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছে। তাদের মধ্যে ৯০২ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

এর মধ্যে ঢাকা বিভাগে ৩৭২ জন, রাজশাহীতে ৪৪, সিলেটে ৮৭, চট্টগ্রামে ১৮০, বরিশালে ১০৭, ময়মনসিংহে ৫৮, খুলনায় ৪১, রংপুরে ১৭ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে।

সারাদেশে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত এক লাখ ২ হাজার ৯৯৩ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে গেছে। নমুনা পরীক্ষায় তাদের মধ্যে ১২ হাজার ২৮৬ জনের সংক্রমণ নিশ্চিত হয়েছে।

এই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ৮৬ হাজার ৪১১ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৮২ হাজার ৭৫৯ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status