ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশকে ‘ভাঙাচোরা দল’ বলছে আনন্দবাজার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 7 November, 2019, 11:03 AM

বাংলাদেশকে ‘ভাঙাচোরা দল’ বলছে আনন্দবাজার

বাংলাদেশকে ‘ভাঙাচোরা দল’ বলছে আনন্দবাজার

ভাঙাচোরা দল নিয়ে খেলতে আসা বাংলাদেশ এখন সিরিজ জেতার গন্ধ পাচ্ছে-টাইগারদের এভাবে খোঁচা দিয়েই খবরের শিরোনাম করেছে ভারতের জনপ্রিয় দৈনিক ‘আনন্দবাজার’। পূর্বপশ্চিমবিডি’র পাঠকদের জন্য তাদের পুরো সংবাদটিও তুলে ধরা হলো-

টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ জিতে সুবিধাজনক অবস্থায় রয়েছে বাংলাদেশ। রাজকোটে জিতলেই টি টোয়েন্টি সিরিজ জিতে নেবে মাহমুদুল্লাহর দল।ভাঙাচোরা দল নিয়ে ভারত সফরে এসেছে বাংলাদেশ। সিরিজের বল গড়ানোর আগে শাকিব আল হাসানকে নিষিদ্ধ করেছে আইসিসি। তামিম ইকবালও ব্যক্তিগত কারণে আসেননি। অথচ এই দলই প্রথম ম্যাচে সবাইকে চমকে দিয়ে জয় ছিনিয়ে নিয়েছে।

দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচের আগে বাংলাদেশ অধিনায়ক বলছেন, ‘সিরিজ জয় বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।’মাহমুদুল্লাহরা এখন সিরিজ জয়ের গন্ধ পাচ্ছেন। ভারতে খেলতে এসে সিরিজ জেতার এরকম সুযোগ আর পাবে না বাংলাদেশ। মাহমুদুল্লাহ বলছেন, ‘সিরিজের প্রথম ম্যাচ জেতার ফলে আমরা এগিয়ে থেকেই কালকের ম্যাচ খেলতে নামছি। আমাদের সামনে সিরিজ জেতার দারুণ সুযোগ রয়েছে। ছেলেরাও তেতে রয়েছে।’

টি টোয়েন্টি ক্রিকেটে সাফল্য পেতে হলে কী দরকার? মাহমুদুল্লাহ আরও বলেন, ‘টি টোয়েন্টি ফরম্যাটে উইকেটের চরিত্র বুঝে খেলা দরকার। ঠিকমতো ফিল্ডিং সাজাতে হবে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া দরকার।’

কোটলায় ভারতের ব্যাটসম্যানরা প্রথমে ব্যাট করে নিজেদের ঠিকমতো প্রয়োগ করতে পারেননি। নির্ধারিত ২০ ওভারের শেষে ভারত তোলে ১৪৮ রান। রান তাড়া করতে নেমে বাংলাদেশ তিন বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয়। রাজকোটের পিচে কি বড় রান রয়েছে? মাহমুদুল্লাহ বলেন, ‘ট্র্যাক রেকর্ড থেকে দেখেছি, রাজকোটের উইকেটে ব্যাট করা সুবিধাজনক। আশা করি ১৭০-এর বেশি রান হবে।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status