ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
সব শঙ্কা উড়িয়ে রাজকোটে সূর্যের হাসি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 7 November, 2019, 11:22 AM

সব শঙ্কা উড়িয়ে রাজকোটে সূর্যের হাসি

সব শঙ্কা উড়িয়ে রাজকোটে সূর্যের হাসি

গত দু’দিন আগেই ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, ৭ তারিখ দিনের শুরুতেই ভারতের রাজকোটে ঘূর্ণিঝড় ‘মহা’র আঘাত আনবে। কিন্তু গতকাল (৬ নভেম্বর) সন্ধ্যা নামতেই শুরু হয় মহা’র ভয়াবহ তাণ্ডব। বুধবার (৬ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে বৃষ্টি সঙ্গে ঝড়ো হাওয়া শুরু হয়।

এ দিকে বৈরি এ আবহাওয়ার কারণে শঙ্কার মুখে পড়েছিল বাংলাদেশ-ভারতের মধ্যকার দ্বিতীয় টি-টুয়েন্টি। আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ম্যাচটি। দক্ষিণ গুজরাটের আবহাওয়ার পূর্বাভাস জানিয়েছিল, বাংলাদেশ-ভারতের দ্বিতীয় ম্যাচটি মাঠে না-ও গড়াতে পারে। কারণ ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় ‘মহা’। বুধবার (৬ অক্টোবর) রাত থেকে বৃহস্পতিবার ভোরের মধ্যে ১২০ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে ঝড়।

তবে সকালে অনুশীলনে নেমেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কিছু ছবি পোস্ট করেছে বাংলাদেশ জাতীয় দলের টি-টুয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। ছবিতে দেখা যায় মাঠের উপর কড়া সূর্যের আলো। যা আজকে ম্যাচের জন্য শুভ সংকেত। জানা যায়, আজকে রাজকোটের আকাশ সাধারণ দিনের মতোই পরিষ্কার। সূর্যের তাপও প্রখর। তাই এখন ধারণা করা হচ্ছে, সন্ধ্যায় সঠিক সময়ে ম্যাচ মাঠে গড়াবে। উল্লেখ্য, ভারতের বিপক্ষে ২ টেস্ট ও ৩ টি টুয়েন্টি ম্যাচ খেলতে ভারত সফরে গিয়েছে বাংলাদেশ দল। নিজেদের প্রথম টি-টুয়েন্টি ম্যাচে ভারতকে লজ্জায় ডুবিয়ে ৩ ম্যাচ সিরিজের ১-০ তে এগিয়ে চালকের আসনে বাংলাদেশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status