ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৩ জুন ২০২৬ ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ডেল্‌টা লাইফ'র ক্ষুদ্র বীমা কর্মী সম্মিলন অনুষ্ঠিত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 5 November, 2019, 10:12 PM

ডেল্‌টা লাইফ'র ক্ষুদ্র বীমা কর্মী সম্মিলন অনুষ্ঠিত

ডেল্‌টা লাইফ'র ক্ষুদ্র বীমা কর্মী সম্মিলন অনুষ্ঠিত

ডেল্‌টা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড এর গণ-গ্রামীণ বীমার উদ্যোগে ৪ নভেম্বর, দিনব্যাপী "ক্ষুদ্র বীমা কর্মী সম্মিলন" ড্রিম হলিডে পার্ক, নরসিংদীতে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সম্মিলনে কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা আদিবা রহমান, এসিআইআই (ইউকে) প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে কোম্পানীর সিএমও বিনীত আগারওয়াল, কোম্পানীর সচিব ও ডিএমডি উত্তম কুমার সাধু এবং গণ-গ্রামীণ বীমার হিসাব বিভাগের প্রধান ইভিপি মোহাইমিনুল ইসলাম মিল্টন ব্যাপারী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণ-গ্রামীণ বীমার উন্নয়ন বিভাগের প্রধান এসইভিপি আনোয়ারুল হক।

ডেল্‌টা লাইফ বাংলাদেশে ক্ষুদ্র বীমার পথিকৃত। সমাজের নিম্নবিত্ত মানুষের আর্থিক নিরাপত্তা বিধান, দারিদ্র দূরীকরণ ও নারী ক্ষমতায়নে ক্ষুদ্র বীমা কর্মসূচী বিশেষ ভূমিকা রাখছে। রাষ্ট্রের ও সমাজের অধিকাংশ মানুষকে একমাত্র ক্ষুদ্র বীমা কর্মসূচীর মাধ্যমেই বীমার আওতায় আনা সম্ভব।

সম্মিলনে ক্ষুদ্র বীমার প্রসারে সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। বীমা কোম্পানীগুলোর মধ্যে একমাত্র ডেল্‌টা লাইফ-ই শুরু থেকে বিগত ৩২ বছর ধরে পৃথকভাবে ক্ষুদ্র বীমা কর্মসূচী পরিচালনা করে আসছে। অনুষ্ঠানে সারাদেশ থেকে কোম্পানীর সফল ক্ষুদ্র বীমাকর্মীগণ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status