ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
পাবজির সচেতনতায় কাজ করবে ‌‘পাবজিএমসিবিডি’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 5 November, 2019, 10:02 PM

পাবজির সচেতনতায় কাজ করবে ‌‘পাবজিএমসিবিডি’

পাবজির সচেতনতায় কাজ করবে ‌‘পাবজিএমসিবিডি’

পাবজি মোবাইল গেম বর্তমানে বিশ্বের শুধু জনপ্রিয় গেম না, মোবাইল গেমিং প্ল্যাটফর্ম এর সবচেয়ে বড় প্রতিযোগিতামূলক গেম। এরই মধ্যে পুরো বিশ্বে অত্যন্ত জনপ্রিয় গেমটি। কিশোর, তরুণ থেকে শুরু করে প্রাপ্ত বয়স্করাও গেমটি খেলে থাকে। এইটি কারো জন্য শুধুই বিনোদন, কারো জন্য প্রফেশনাল ক্যারিয়ার।

তাছাড়া এই পাবজি মোবাইলকে ঘিরেই গড়ে উঠছে নানা কমিউনিটি, ক্রিয়েটরস এবং বিজনেস। বাংলাদেশেও এর প্রভাব কম নয়। বাংলাদেশেও গড়ে উঠেছে পাবজি মোবাইলের অনেক কমিউনিটি। পাবজি মোবাইল কমিউনিটি বাংলাদেশ (পাবজিএমসিবিডি) এমনই একটি নাম। যারা দেশে পাবজির সচেতনতায় কাজ করছে। সবার কাছে তুলে ধরছে এর ভালো ও খারাপ দিকগুলি। সম্প্রতি পাবজি মোবাইলকে ঘিরে বাংলাদেশে নানা ঘটনা, আলোচনা এবং সমালোচনা হয়।

বাংলাদেশে বন্ধ হলো পাবজি গেম

পাবজির সচেতনতায় কাজ করবে ‌‘পাবজিএমসিবিডি’

পাবজির সচেতনতায় কাজ করবে ‌‘পাবজিএমসিবিডি’



আরও পড়ুন:
 ব্লু হোয়েল এর চেয়ে ভয়ঙ্কর হয়ে উঠছে পাবজি 
 পাবজি খেলতে বাধা দেয়ায় বাবাকে কুপিয়ে হত্যা
 পাবজি খেলায় নতুন বউয়ের ঝাঁটা পেটা
 পাবজি খেলতে বাধা, বিচ্ছেদ চাইলো স্ত্রী!
 পাবজি খেলতে না দেওয়ায় বাড়ি থেকে পালালো পাঁচ শিশু

গত ১৯ অক্টোবর কয়েক ঘণ্টা বন্ধ রাখা হয় এই গেমটি। পরে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার তার ফেসবুক স্ট্যাটাসে জানান পাবজি গেমটি চালু করে দেয়া হয়েছে। তারপরই পাবজি মোবাইল কমিউনিটি বাংলাদেশের প্রতিনিধিরা মন্ত্রীর সাথে এই বিষয়ে নিয়ে দেখা করেন।

এই সময় মোস্তাফা জব্বার তাদের বলেন, এই গেমিং কমিউনিটিতে পিতা-মাতার গাইডলাইন নিয়ে যাতে সচেতনতা মূলক ক্যাম্পেইন করা হয়। যাতে সকলে মোবাইল গেমিং এর ভাল ও খারাপ দুটো বিষয়ে অবগত থাকতে পারে। মোবাইল গেমিং আসক্তি নিয়ে করণীয় বিষয় সম্পর্কে যাতে অভিভাবকরাও জানতে পারে।

গত ২৫ অক্টোবর বুধবার, পাবজি মোবাইল কমিউনিটি বাংলাদেশে পক্ষে মন্ত্রীর সাথে দেখা করেন গ্রুপের এডমিন মোঃ আলিউর রাহমান সোহান, মোঃ রাশিদ উদ জামান রাশিদ ও সামিউল হাসান মাহিন সহ কয়েকজন তরুণ।

তারাও মন্ত্রীকে এই বিষয়ে আশ্বস্ত করেন। তারা জানান, পাবজি নিয়ে এখন থেকে দেশে সব সময় সচেতনতামূলক কর্মকাণ্ড পরিচালনা করা হবে। এর ভালো দিকগুলি গেমাদের কাছে তুলে ধরা হবে এবং এর খারাপ দিকও তোলা ধরা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status