ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
ডিবি পুলিশ পরিচয়ে একে একে ৫ স্বর্ণের দোকানে ডাকাতি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 5 November, 2019, 1:45 PM

ডিবি পুলিশ পরিচয়ে একে একে ৫ স্বর্ণের দোকানে ডাকাতি

ডিবি পুলিশ পরিচয়ে একে একে ৫ স্বর্ণের দোকানে ডাকাতি

নরসিংদীর ঘোড়াশালে ডিবি পুলিশ পরিচয়ে পাঁচটি স্বর্ণের দোকান ও একটি চালের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দল ১০৯ ভরি স্বর্ণালংকার, ৫০০ ভরি রুপার অলংকার ও নগদ ১৮ লাখ টাকা লুট করে নিয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। সোমবার দিবাগত রাত ৩টার দিকে পলাশ উপজেলার ঘোড়াশাল স্বর্ণপট্টিতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রাত দেড়টার দিকে শীতলক্ষ্যা নদী দিয়ে স্পিডবোট যোগে ২০/২৫ জনের একদল ডাকাত ঘোড়াশালের স্বর্ণ পট্টিতে হানা দেয়। বাজারের নিরাপত্তারক্ষীদের কাছে তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয়। পরে নিরাপত্তারক্ষীদের একসঙ্গে বেঁধে পরপর পাঁচটি স্বর্ণের দোকানের তালা ভেঙে ভেতরে থাকা ১০৯ ভরি স্বর্ণালংকার, ৫০০ ভরি রুপার অলংকার ও নগদ ১৮ লাখ টাকা লুট করে নেয়। এতে বাধা দিতে গেলে দুইজনকে পিটিয়ে গুরুতর আহত করে ডাকাত দল। খবর পেয়ে বেলা ১১টার দিকে পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

মা শিল্পালয়ের মালিক রিপন চন্দ্র ঘোষ বলেন, রাতে দোকান বন্ধ করে বাসায় যাই। সকালে খবর পাই ডাকাতি হয়েছে। এসে দেখি দোকানের সাটার, আলমারিসহ সব কিছুর তালা ভাঙা।

পলাশ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন বলেন, ব্যবসায়ীরা জানিয়েছেন- তাদের পাঁচটি দোকান থেকে সব মিলিয়ে ১০৯ ভরি স্বর্ণালংকার, ৫০০ ভরি রুপার অলংকার ও নগদ ১৮ লাখ টাকা খোয়া গেছে। ডাকাতরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়েছে। সব কিছু যাচাই-বাছাই করে দেখা হচ্ছে বলে ওসি জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status