ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
পুলিশ বিক্ষোভে উত্তাল নয়াদিল্লি, সমর্থন সারা দেশের পুলিশের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 5 November, 2019, 1:48 PM

পুলিশ বিক্ষোভে উত্তাল নয়াদিল্লি, সমর্থন সারা দেশের পুলিশের

পুলিশ বিক্ষোভে উত্তাল নয়াদিল্লি, সমর্থন সারা দেশের পুলিশের

ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত দেশটির পুলিশের সদর দফতরে বিক্ষোভ শুরু করেছে হাজার হাজার পুলিশ সদস্য। মঙ্গলবার এক টুইট বার্তায় ইন্ডিয়ান পুলিশ সার্ভিস (আইপিএস) দিল্লিতে পুলিশের এই বিক্ষোভে সমর্থন জানিয়ে বলেছে, পুলিশ সদস্যদের এই বিক্ষোভে সারা দেশের পুলিশ কর্মকর্তাদের সমর্থন রয়েছে।

গত শনিবার নয়াদিল্লি তিস হাজারি আদালত চত্বরে আইনজীবীদের সঙ্গে পুলিশ সদস্যদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ২০ পুলিশ সদস্য ও ৮ আইনজীবী আহত হন। এছাড়া ভাঙচুর করা হয় কমপক্ষে ২০টি গাড়ি।

এই সংঘর্ষের প্রতিবাদে আইনজীবীদের বিচারের দাবিতে মঙ্গলবার নয়াদিল্লিতে সদর দফতরে ব্যাপক বিক্ষোভ শুরু করেছেন পুলিশ সদস্যরা। দিল্লি সাকেত জেলা আদালতে এক পুলিশ সদস্যের সঙ্গে একদল আইনজীবীর সংঘর্ষের পর তিস হাজারিতে পুলিশ-আইনজীবী সংঘর্ষ বাঁধে।

নয়াদিল্লিতে বিক্ষোভরত পুলিশ সদস্যদের প্রতি সমর্থন জানিয়ে ইন্ডিয়ান পুলিশ সার্ভিস টুইট করেছে। এতে বলা হয়েছে, সারা দেশের পুলিশ কর্মকর্তারা দিল্লির বিক্ষোভরত পুলিশ সদস্যদের প্রতি সমর্থন জানাচ্ছে ইন্ডিয়ান পুলিশ সার্ভিস ।

টুইটে আরও বলা হয়েছে, পুলিশ এবং আইনজীবীদের মধ্যে সংঘাত অনাকাঙ্ক্ষিত। সরকারি সংস্থা হিসেবে প্রত্যেকের ভারসাম্য বজায় রাখা উচিত। সংঘর্ষের সময় যারা শারীরিক নিপীড়ন ও অপমানিত হয়েছেন; পুরো দেশের পুলিশ কর্মকর্তা ও সদস্যরা তাদের পাশে আছেন। যে কোনো পক্ষের আইন ভাঙার চেষ্টার নিন্দা জানাচ্ছে আইপিএস।

সূত্র : এনডিটিভি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status