ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
সাকিবের ইচ্ছাতেই ভারত সফরের আগে নিষেধাজ্ঞা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 1 November, 2019, 11:43 AM

সাকিবের ইচ্ছাতেই ভারত সফরের আগে নিষেধাজ্ঞা

সাকিবের ইচ্ছাতেই ভারত সফরের আগে নিষেধাজ্ঞা

ভারত সফরের ঠিক ২ দিন আগে আইসিসির নিষেধাজ্ঞার কবলে বাংলাদেশের পোস্টারবয় সাকিব আল হাসান। জুয়াড়ির কাছ থেকে প্রস্তাব পেয়ে প্রত্যাখ্যান করলেও সে বিষয়ে আইসিসিকে না জানানোর অভিযোগে আগামী ১ বছর মাঠের বাইরে থাকতে হচ্ছে তাকে। কিন্তু সাকিবের নিষেধাজ্ঞার জন্য অনেকেই সন্দেহের তীর ছুঁড়েছেন বিসিবির দিকে। কিন্তু বিসিবি নয়, বরং সাকিবের ইচ্ছাতেই শাস্তির সময়টা নির্ধারণ হয় ভারত সিরিজের আগে। এমনটাই জানিয়েছেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।

আইসিসির দুর্নীতি দমন ইউনিট সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করে থাকে। তদন্তের গোপনীয়তা রক্ষার্থে সংশ্লিষ্ট বোর্ডকেও সেটা টের পেতে দেন না। সাকিবের ক্ষেত্রেও হয়েছে তাই, চলতি বছর দুই দফায় ঢাকায় এসে সাকিবের সাক্ষাৎকার নেয় আইসিসির দুর্নীতি দমন ইউনিটের সদস্যরা। কিন্তু টা নাকি টের পাননি বিসিবির কেউই। নানা সূত্র নিশ্চিত করে সাকিব আগেই জানতে পারেন বড় ধরণের এক নিষেধাজ্ঞা আসতে যাচ্ছে। কিন্তু তদন্ত শেষে রায়ের সময়টা হতে পারে ভারত সফর চলাকালীন। সাকিব চিন্তা করেছিলেন সিরিজের মাঝপথে এমন সিদ্ধান্ত দলের মনোভাবে প্রভাব ফেলতে পারে। এছাড়া অনিশ্চয়তার মধ্যে থেকে একজন মাঠের ক্রিকেটে কতটা মনযোগ দিতে সেটাও একটা চিন্তায় ফেলেছিল সাকিবকে। ফলে তার অনুরোধেই শাস্তির সময়টা ভারত সফরের আগেই নির্ধারণ করা হয় বলে নিশ্চিত করেছেন আকরাম।

একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে আকরাম বলেন, ‘আগেই আমরা বলেছি কোনকিছু জানতাম না। অনেকেই ভাবছেন এটা এই সময় কেন এলো? সাকিবকে কিন্তু তারা বলেছে কিছুদিন পর নিষেধাজ্ঞা আসতে যাচ্ছে। এটা ভারত সফরের মাঝামাঝিও হতে পারতো যা পুরো দলের জন্যই খারাপ কিছু হত।’ দলের ও নিজের মনোবল চাঙ্গা রাখতেই সাকিব চাননি ভারত সফরের মাঝামাঝিতে এমন কিছু হোক। আকরাম খান আরও বলেন, ‘সাকিবই সেটা চায়নি। এটা তার নিজের মুখের কথা, এছাড়া আর কিছুদিন পর থেকে হলে ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপটা মিস করতো। এখন সে সম্ভাবনাটা আছে। সময়টা এখানে গুরুত্বপূর্ণ না, কতদিন নিষিদ্ধ হল সেটাই বড় বিষয়।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status