ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
রেলস্টেশনে পাগলির সন্তান প্রসব, বিপাকে প্রশাসন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 1 November, 2019, 11:44 AM

রেলস্টেশনে পাগলির সন্তান প্রসব, বিপাকে প্রশাসন

রেলস্টেশনে পাগলির সন্তান প্রসব, বিপাকে প্রশাসন

জামালপুরের মেলান্দহে ভবঘুরে এক মানসিক প্রতিবন্ধী নারীর নবজাতককে নিয়ে বিপাকে পড়েছে উপজেলা প্রশাসন। নিজের ফুটফুটে ওই পুত্রসন্তানকে সহ্য করতে পারছেন না প্রতিবন্ধী ওই নারী। বর্তমানে নবজাতকটি মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত নার্সদের তত্ত্বাবধানে রয়েছে। শুক্রবার (১ নভেম্বর) ওই নবজাতক ও তার মাকে পাঠানো হয় জামালপুর জেনারেল হাসপাতালে।

মেলান্দহ উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ভবঘুরে ওই নারী মঙ্গলবার সন্ধ্যায় মেলান্দহ রেলওয়ে স্টেশনে এক ফুটফুটে পুত্রসন্তান প্রসব করে। নিজ সন্তানকে আছড়ে মারতে দেখে টহল পুলিশ বালিমাখা আহত নবজাতক ও তার মাকে রাতেই মেলান্দহ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

হাসপাতালে আনার পর পুলিশ সদস্যরা মা ও শিশুটির জন্য কাপড় কিনে দেন। কিন্তু মা নবজাতককে কোনোভাবেই সহ্য করতে পারছিলেন না। বারবার শিশুটিকে আছাড় মারছিলেন। পরে হাসপাতালের নার্সরা শিশুটিকে তাদের তত্ত্বাবধানে নেন।

খবর পেয়ে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা তামীম আল ইয়ামীন ও থানার ওসি রেজাউল ইসলাম শিশুটিকে দেখতে হাসপাতালে আসেন। তারা শিশুটির সার্বিক পরিচর্যার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করেন। পরে নবজাতকের নিরাপত্তার স্বার্থে তাকে তার মা থেকে আলাদা রাখা হয়। নবজাতক ও প্রতিবন্ধী নারীকে নিয়ে কোনো সিদ্ধান্ত না হওয়ায় বিপাকে পড়েছে উপজেলা প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status