ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
বিয়ের ১২ দিন, স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে বিষপান
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 1 November, 2019, 11:54 AM

বিয়ের ১২ দিন, স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে বিষপান

বিয়ের ১২ দিন, স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে বিষপান

বিয়ের ১২ দিনের মাথায় নাটোরের বড়াইগ্রাম উপজেলায় এক নববধূ স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে বিষপান করে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত গৃহবধূর নাম রুখসানা পারভীন মিম (১৭)। তিনি উপজেলার তিরাইল গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী ও একই গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। মিম বনপাড়া শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা অনার্স কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী।

মিমের চাচা আরিফুল ইসলাম জানান, গেল ১৯ অক্টোবর মিমের অনিচ্ছা থাকার পরেও ফুফাতো ভাই সাইফুল ইসলামের সঙ্গে বিয়ে দেওয়া হয়।

গেল ২৮ অক্টোবর সকালে রুখসানা পারভীনকে বেদম মারপিট করে তার স্বামী সাইফুল ইসলাম। এ অভিমানে ওইদিন বিকেলে সবার অগোচরে তরল বিষ পান করে মিম। পরিবারের লোকজন তা বুঝতে পেরে প্রথমে তাকে বনপাড়া আমিনা হাসপাতালে ভর্তি করে।

সেখানে তিনদিন থাকার পর শারীরিক অবস্থার উন্নতি হলে তাকে বাবার বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে ফের বনপাড়া আমিনা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানকার চিকিৎসকদের পরামর্শে তাকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। পরে ময়নাতদন্ত শেষে তার মরদেহ তিরাইল কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।

এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, রুখসানা পারভীনের প্রেম ছিল একই গ্রামে সাকিবের সঙ্গে। বিষয়টি জানার পর রুখসানা পারভীনকে গেল ২৮ অক্টোবর সকালে মারপিট করে তার স্বামী সাইফুল ইসলাম।

এ বিষয়ে জানতে চাইলে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জানান, এ ব্যাপারে রাজশাহীর রাজপাড়া থানায় একটি মামলা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status