ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
জয়নাল হাজারী আওয়ামী লীগকে কি উপদেশ দেবেন?
শওগাত আলী সাগর
প্রকাশ: Tuesday, 29 October, 2019, 12:07 PM

জয়নাল হাজারী আওয়ামী লীগকে কি উপদেশ দেবেন?

জয়নাল হাজারী আওয়ামী লীগকে কি উপদেশ দেবেন?

ফেনীর বহুল আলোচিত বিতর্কিত নেতা জয়নাল হাজারীকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। দেড় দশক আগে দল থেকে বহিষ্কৃত একজন নেতাকে কেন দলের উপদেষ্টা হিসেবে নিয়োগ দিতে হলো, সেই বিবেচনা অবশ্যই আওয়ামী লীগের নিজস্ব।

তবে যে কারণে জয়নাল হাজারীকে বহিষ্কার করা হয়েছিলো- সেই অভিযোগের নিষ্পত্তি কিভাবে হলো? এ ব্যাপারে একটি ব্যাখ্যা থাকলে দলের রাজনৈতিক সিদ্ধান্তের স্বচ্ছতা হিসেবে বিবেচিত হতো।

আরেকটা কথা, জয়নাল হাজারী আওয়ামী লীগকে কি উপদেশ দেবেন? বর্তমান সময়টা হচ্ছে সামনে এগিয়ে যাবার সময়, বিশ্বের দ্রুত অগ্রসরমান পরিস্থিতির সাথে খাপ খাইয়ে চলার সময়। জয়নাল হাজারী কোনো বিবেচনায়ই বর্তমানের রাজনীতিক নন। জয়নাল হাজারীর পরিচিতি পেশীবাজ রাজনীতিক হিসেবেই। আওয়ামী লীগের নিশ্চয়ই পেশীবাজ রাজনীতির উপদেশের দরকার নাই।

(লেখকের ফেসবুক থেকে সংগৃহীত)

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status