|
স্ত্রীর মৃত্যুর ৭ দিন পর মৃতদেহকেই আবারও বিয়ে করলেন যুবক!
নতুন সময় ডেস্ক
|
![]() স্ত্রীর মৃত্যুর ৭ দিন পর মৃতদেহকেই আবারও বিয়ে করলেন যুবক! ক্যান্সারে আক্রান্ত স্ত্রীর শেষ ইচ্ছা পূরণ করতে স্ত্রীর মৃত্যুর সাত দিন পর তার মৃতদেহকেই সামাজিক রীতি-রেওয়াজ মেনে ফের বিয়ে করলেন যুবক। এ ঘটনা আর ছবি দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। মৃত তরুণীর নাম ইয়াং লু। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৩৫ বছর। ওই তরুণীর স্বামীর নাম শু শিনান। সম্প্রতি ঘটনাটি ঘটেছে পূর্ব চীনের ডালিয়াং অঞ্চলে। চীনা সংবাদমাধ্যম সূত্রে খবর, আইন মেনে রেজিস্ট্রি করে বিয়ে হয়েছিল। তবে সামাজিক রীতি-রেওয়াজ মানা হয়নি। বিয়ের পর স্ত্রীর ক্যান্সার ধরা পড়ে। ক্যান্সারে আক্রান্ত স্ত্রীর শেষ ইচ্ছা ছিল, তার মৃত্যুর পর সামাজিক রীতি-রেওয়াজ মেনে ফের যেন তাকে বিয়ে করেন তার স্বামী। গত ৬ অক্টোবর কোমায় চলে যান স্ত্রী। তার সাত দিনের মধ্যেই মৃত্যু হয় তার। স্ত্রীর মৃত্যুর সাত দিন পর তার শেষ ইচ্ছা পূরণ করতে শেষকৃত্যের আগে সামাজিক রীতি-রেওয়াজ মেনে ফের মৃতদেহকেই বিয়ে করলেন যুবক। স্ত্রীর মৃত্যুর পর রীতি মেনে ওই মৃতদেহের সঙ্গেই সাত দিন ছিলেন শু শিনান। শেষকৃত্যের আগে সাদা গাউন পরা স্ত্রীর মৃতদেহকেই ফের বিয়ে করেন তিনি। সূত্র: জি নিউজ
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
