ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
ময়মনসিংহে সূচনা টাওয়ারে আগুন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 28 October, 2019, 10:14 AM

ময়মনসিংহে সূচনা টাওয়ারে আগুন

ময়মনসিংহে সূচনা টাওয়ারে আগুন

ময়মনসিংহ শহরের সূচনা টাওয়ারে আগুনে পুড়ে গেছে কাপড়ের তিনটি দোকান।

রোববার রাত সাড়ে ১১টার দিকে শহরের গাঙ্গিনাপাড় এলাকার ১০তলা সূচনা ভবনের ৪র্থ তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দ্বীন মনি শর্মা জানান, রাত সাড়ে ১১টার দিকে ১০তলা সূচনা ভবনের ৪র্থ তলার জয় গার্মেন্টস নামে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে ক্ষতিগ্রস্ত হয় পাশের আরেও কয়েকটি দোকান।

পরে খবর পেয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status