ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
যশোরের বেনাপোল সীমান্তে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 27 October, 2019, 8:05 PM

যশোরের বেনাপোল সীমান্তে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

যশোরের বেনাপোল সীমান্তে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৯০ বোতল ফেন্সিডিল ও একটি মোটরসাইকেল সহ আমিনুর রহমান (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

রবিবার (২৭ অক্টোবর) দুপুরে বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী সীমান্ত থেকে তাকে আটক করা হয়।আটক আমিনুর বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, বেনাপোল পুটখালী সীমান্ত থেকে অভিযান চালিয়ে ৯০ বোতল ফেন্সিডিল ও একটি মোটরসাইকেলসহ তাকে আটক করা হয়।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল ইমরান উল্লাহ সরকার পিবিজিএমএস জানান, আটক আসামীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status