ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
ফিল্ডিংয়ে নামেননি সাকিব, বিপ্লবের লেগস্পিনে কুপোকাত সবুজ দল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 27 October, 2019, 8:06 PM

ফিল্ডিংয়ে নামেননি সাকিব, বিপ্লবের লেগস্পিনে কুপোকাত সবুজ দল

ফিল্ডিংয়ে নামেননি সাকিব, বিপ্লবের লেগস্পিনে কুপোকাত সবুজ দল

প্রস্তুতি ম্যাচ, তাও নিজেদের মধ্যে। তাই যা ইচ্ছে করা যায়, যাকে খুশি খেলানো যায়। তার চেয়ে বড় কথা প্রস্তুতি ম্যাচের খেলোয়াড় তালিকায় ১২ জনের নাম থাকে, তারা সবাই মাঠে নামেন। পারফরম করতে পারেন। কেউ বা বোলিং করেন। আবার কেউ ব্যাটিং করে বোলিং নাও করতে পারেন।

খেলোয়াড় তালিকা দেখেও কোন চরম মন্তব্য করাার সুযোগ নেই। কাকে কোন ডাউনে খেলানো হবে কিংবা কখন নামানো হলো- তার লেখাযোখা নেই। কারণ এর পুরোটাই প্রস্তুতির অংশ।

এই যেমন এখন শেরে বাংলায় ভারতগামী জাতীয় দলের যে প্রথম টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচ হচ্ছে তাতে ফিল্ডিং করতে মাঠেই নামেননি জাতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। লাল দলের খেলোয়াড় তালিকায় নাম থাকলেও সাকিব শেষ পর্যন্ত মাঠে ফিল্ডিংয়ে নামেননি। তাই বোলিং করার প্রশ্নই আসে না।

অধিনায়ক সাকিব বোলিং না করলেও তরুন লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লব বল হাতে ঠিক নিজেকে মেলে ধরেছেন। চার ওভারের টানা স্পেলে ১৭ রানে ৩ উইকেট শিকার করেছেন বিপ্লব। তার স্পিন ঘূর্নিতে সবুজ দলের নাইম শেখ ও সাব্বির রহমান আউট হয়েছেন।

এদিকে টস জিতে আগে ব্যাট বেছে নেয়া সবুজ দলের বিপক্ষে লাল দলের বোলিংয়ের সূচনা করেছেন পেসাররা। এর মধ্যে যারা মূল দলে আছেন থাকা মোস্তাফিজ (২ ওভারে ২০ রান দিয়ে উইকেট পাননি) আর শফিউল (২ ওভারে ১২ রান দিয়ে উইকেট নেই) প্রথম স্পেলে উইকেট পাননি।

প্র্যাকটিস ম্যাচের জন্য ডাক পাওয়া বাঁহাতি পেসার আবু হায়দার রনি ২ ওভারে ১২ রান দিয়ে পেয়েছেন এক উইকেট। এছাড়া লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লব ৪ ওভারে ১৭ রানে ৩ উইকেট নিয়ে একাই ধসিয়েছেন সবুজ দলের ব্যাটিং লাইনআপ।

সবুজ দলের পক্ষে ব্যাট হাতে ইমরুল কায়েস ৩২ রান (২৬ বলে) করে আউট হয়েছেন। নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ মিঠুন একদমই ব্যর্থ। শান্ত ৪ বলে ২ আর মিঠুন ৩ বলে ২ রান করে আউট হয়ে গেছেন। পরে ব্যর্থ হয়েছেন মেহেদি হাসান মিরাজও, আউট হয়েছেন ৫ বলে ২ রানে।

তরুণ নাইম শেখ কিছুক্ষণ একদিক আগলে রেখে ৩৬ বলে ২৯ রানে আউট হয়েছেন। আর সাব্বির রহমান ফিরে গেছেন ৭ বলে ৪ রান করে। মূলত বিপ্লবের জাদুকরি স্পিনের মুখেই সবুজ দলের রান চাকা স্লথ থেকে স্লথতর হয়েছে। সবুজ দলের পক্ষে সর্বোচ্চ ২১ বলে ৩৯ রান করেছেন ইয়াসির রাব্বি আর লেগস্পিনার রিশাদ করেন ১৩। 

আমিনুল ইসলাম বিপ্লবের ১৭ রানে ৩ উইকেটের সঙ্গে আবু হায়দার রনির ২৯ রানে ৩ উইকেটও ছিল উল্লেখযোগ্য। এছাড়া কেউ ২ উইকেট পাননি। পেসার শফিউল ও অফস্পিনার নাইম হাসান একটি করে উইকেট পেয়েছেন।

২০ ওভার শেষে শান্ত, ইমরুল, নাইম, মিঠুন, সাব্বির, রাব্বি ও মিরাজের সবুজ দলের রান মোটে ১৪৩, ৯ উইকেটের বিনিময়ে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status