ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
মা ইলিশ রক্ষায় মেঘনা নদীতে অভিযানে সরাইলের ইউএনও ফারজানা প্রিয়াংকা
মোঃ রুবেল মিয়া
প্রকাশ: Sunday, 27 October, 2019, 7:54 PM

মা ইলিশ রক্ষায়  মেঘনা নদীতে অভিযানে সরাইলের ইউএনও  ফারজানা প্রিয়াংকা

মা ইলিশ রক্ষায় মেঘনা নদীতে অভিযানে সরাইলের ইউএনও ফারজানা প্রিয়াংকা

উপজেলা মৎস্য কর্মকর্তা মায়মুনা জাহান ও সরাইল থানার পুলিশের সহায়তায় সরাইল উপজেলা   নির্বাহী অফিসার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা প্রিয়াংকা নেতৃত্বে মা ইলিশ রক্ষায়
 
মেঘনা নদীতে  ৭ ঘন্টা ব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা  করিয়া ১ লক্ষ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ  ও  সাড়ে ৭ কেজি ইলিশসহ  ১১ কেজি মাছ উদ্ধার করেন।

 নিষেধাজ্ঞা অমান্য করে  মেঘনা নদীতে কারেন্ট জাল দিয়ে মা ইলিশ  মাছ ধরার অপরাধে এ সময়  ৪ জন জেলেকে আটক করা হয়। পরে  আটকদের ভ্রাম্যমাণ আদালতে ২ জনের প্রত্যেককে ৫০০০/= (পাঁচ হাজার) টাকা করে এবং অপর  ২ জনকে  প্রত্যেককে ২০০০/= (দুই হাজার) টাকা করে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।


উদ্ধারকৃত ইলিশ ও অন্যান্য মাছ (মোট ১১ কেজি) সরাইল উপজেলার পাকশিমুল এলাকার এক  এতিমখানায় দেওয়া হয় ।জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status