|
এবার সালমা-রুমানাদের বেতন বাড়া দাবি তুলেছেন সাকিবরা
নতুন সময় প্রতিবেদক
|
![]() এবার সালমা-রুমানাদের বেতন বাড়া দাবি তুলেছেন সাকিবরা ক্রিকেটাররা নিজেদের দাবিতে বাড়তি দুটি ধারা যোগ করেন। তার একটি ছিল বিসিবির লভ্যাংশের ভাগ। দ্বিতীয় নতুন দাবি- দেশের নারী ক্রিকেটারদের সার্বিক সুযোগ-সুবিধা পুরুষ ক্রিকেটারদের মতো যাতে হয় সে বিষয়ে বিসিবি যেন পূর্ণ নিশ্চয়তা দেয়। উল্লেখ্য, দেশের নারী ক্রিকেটাররা খুবই নগণ্য পারিশ্রমিক পান। চুক্তিভুক্ত নারী ক্রিকেটারদের তালিকাও অনেক সংক্ষিপ্ত। তাদের সর্বোচ্চ পারিশ্রমিক ৩০ হাজার টাকা। পারিশ্রমিকের এ মান গ্রেড অনুযায়ী পুরুষ ক্রিকেটারদের মতো সুনির্দিষ্ট পর্যায়ে উন্নীত করার দাবি তুলেছেন ক্রিকেটারা। তিনটি টি-টোয়েন্টি ও দুটি ওয়ানডে খেলতে এখন পাকিস্তান সফরে রয়েছেন সালমা খাতুন ও রোমানা আহমেদরা। ধর্মঘটে থাকা ক্রিকেটারদের বাকি ১১টি দাবি তারা আগেই জানিয়ে ছিলেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পর্যটন, তথ্যপ্রযুক্তি ও রিয়েল এস্টেট খাতে অপার সম্ভবনাময় অতিথি গ্রুপ
কুড়িগ্রামে অতি উচ্চমাত্রার ক্রিস্টাল মেথ আইস মাদকসহ ১ ব্যক্তি আটক
পাইকগাছায় বিএনপির বিনামূল্যে চক্ষু ক্যাম্পে সেবা নিলেন ৩ হাজার, ৫ শতাধিক রুগীর ছানি অপারেশনের ব্যবস্থা
কয়রা-পাইকগাছার উন্নয়নে ৩ কোটি টাকার বরাদ্দ দেয়ার মাঝে সীমাবদ্ধ নয়, এ অঞ্চলে সর্বাধিক বরাদ্দ দেয়ার অঙ্গিকার
