|
বোর্ডের লাভের ভাগ চান খেলোয়াড়রা
নতুন সময় প্রতিনিধি
|
![]() বোর্ডের লাভের ভাগ চান খেলোয়াড়রা বুধবার সন্ধ্যায় গুলশানের একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ কথা জানান পেশাদার ক্রিকেটারদের মুখপাত্র ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান। অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের উদাহরণ টেনে তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা বেতনের বাইরেও বোর্ডের রেভিনিউয়ের কিছুটা অংশ পায়। বিগ ব্যাশ লিগের যে লভ্যাংশ, সেটা অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে বোর্ডের সমঝোতায় তার কিছু অংশ পেয়ে থাকে ক্রিকেটাররা। আমাদেরও সেই ব্যবস্থা থাকতে হবে। সেখানে প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে বছরে একবার আলোচনা করে বোর্ড খেলোয়াড়দের লভ্যাংশের কিছুটা দিবে।’ এর আগে আন্দোলনরত ক্রিকেটারদের পক্ষ থেকে বিসিবির কাছে ১৩ দফা দাবি সংবলিত চিঠি পাঠানো হয়েছে। ক্রিকেটারদের আইনজীবী জানান, বিকাল ৪টায় ডাক, কুরিয়ার ও ইমেইল যোগে ক্রিকেট বোর্ডকে চিঠি দিয়েছেন। চিঠিতে ১৩টি দাবি উপস্থাপন করা হয়েছে। গত সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট ব্যবস্থাপনার প্রতি অনাস্থা প্রকাশ করে ১১ দফা দাবি জানিয়েছেন ক্রিকেটাররা। আর এসব দাবি না মানা পর্যন্ত সবধরনের ক্রিকেট থেকে বিরতিতে থাকবেন জাতীয় দল ও জাতীয় দলের বাইরে থাকা সব ক্রিকেটাররা। ক্রিকেটারদের দাবির প্রেক্ষিতে মঙ্গলবার (২২ অক্টোবর) এক প্রেস ব্রিফিংয়ে হাজির হয়ে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন দাবি করেন, ক্রিকেটারদের দাবিগুলো ‘অযৌক্তিক’। শুধু তাই না, তার মতে এসব করা হচ্ছে দেশের ক্রিকেটকে ধ্বংস করার উদ্দেশ্যে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আবিরার দাবিতে লোহালিয়া নদীতে বগা সেতু, আগামী বছরের শুরুতেই কাজ শুরুর ঘোষণা
দেবদাস-এর গানের শুটিংয়ে টানা ১৩ ঘণ্টা নেচেছিলেন অন্তঃসত্ত্বা মাধুরী!
রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষে জামালপুর সমিতি ঢাকার সাংস্কৃতিক সন্ধ্যা
শ্যামনগর উপজেলার গাবুরা গ্রামের ফরেস্টের গুলিতে জেলে হত্যাকারীর শাস্তি হবেই: বন প্রতিমন্ত্রী
