ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
সৌন্দর্য বাড়াতে গিয়ে এ কি দশা!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 23 October, 2019, 7:43 PM

সৌন্দর্য বাড়াতে গিয়ে এ কি দশা!

সৌন্দর্য বাড়াতে গিয়ে এ কি দশা!

বিগত কয়েক বছর ধরে সার্জারি করে ঠোঁট বৃদ্ধি করার প্রচলন বেড়েছে। বিশেষ করে দেশি বিদেশি বিভিন্ন সেলিব্রিটিদের দেখে অনুপ্রণীত হয়ে অনেক সাধারণ নারীরাও এই পথেই হাঁটছেন। শুধু ঠোঁটের সৌন্দর্য বৃদ্ধি করতে। 

আপনারা হয়তো জেনে থাকবেন- বলিউডের ঐশ্বরিয়া রায়, প্রিয়াঙ্কা চোপড়া থেকে শুরু করে বর্তমানে টলিউডের নুসরত, মিমি, সায়ন্তিকাসহ অনেকেই এই পদ্ধতিতে ঠোঁটের সৌন্দর্য বৃদ্ধি করেছেন। তবে তারা হয়ত একবার বা দুইবার লিপ সার্জারি করিয়েছেন। তবে জেনে অবাক হবেন যে, এক নারী মোট ১৫ বার তার লিপ সার্জারি করিয়েছেন।


 
বুলগেরিয়ার ২২ বছর বয়সী এই নারী ইন্টারনেটে ভাইরাল হয়েছেন, তার ঠোঁটের সৌজন্যে। আন্ড্রেয়া এমিলোভা ইভানোভা নামক এই নারী তার ঠোঁটের নিখুঁত সৌন্দর্য পাওয়ার আশায় ১৫ বার ঠোঁটে ইনজেকশন (সার্জারি) দিয়েছেন। এজন্য তিনি প্রচুর অর্থ ব্যয় করেন। অন্তত ২ লাখ মার্কিন ডলার খরচ করেছেন তিনি। এতো বড় ঠোঁট নিয়ে তিনি অবশ্য দিব্যি রয়েছেন! ঠোঁট নিয়ে তার গৌরবেরও শেষ নেই।

মানুষের সমালোচনাকে কেন্দ্র করে এই নারী বলেন, এমন লোকেরা আছেন যারা আমার বড় ঠোঁটকে পছন্দ করেন আবার অনেকেই আছেন পছন্দ করেন না।  তবে এতে আমার পক্ষে কিছু যায় আসে না। ঠোঁটের সৌন্দর্য বাড়াতে আমি যা কিছু করেছি তা একান্তই আমার ব্যক্তিগত বিষয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status