ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
৪২ টাকায় আমদানি করা পেঁয়াজ ৯০ টাকায় বিক্রি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 1 October, 2019, 5:23 PM

৪২ টাকায় আমদানি করা পেঁয়াজ ৯০ টাকায় বিক্রি

৪২ টাকায় আমদানি করা পেঁয়াজ ৯০ টাকায় বিক্রি

বিদেশ থেকে প্রতি কেজি ৪২ টাকায় আমদানি করা পেঁয়াজ ৮০-৯০ টাকায় বিক্রির প্রমাণ পেয়েছে প্রশাসন।চট্টগ্রামের চাক্তাই খাতুনগঞ্জে পেঁয়াজের পাইকারি আড়তে অভিযান চালিয়ে এমন চিত্র দেখেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার বেলা ১১টা থেকে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দিচ্ছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম।

অস্বাভাবিকভাবে পেঁয়াজের দাম বৃদ্ধির পেছনে কোনো অসাধু ব্যবসায়ীর হাত রয়েছে কিনা- তা খতিয়ে দেখতে অভিযান চালানো হচ্ছে বলে জানান তিনি।

তৌহিদুল ইসলাম বলেন, ‘আমরা কয়েকটি আড়ত ঘুরে প্রমাণ পেয়েছি তারা ৪২ টাকা কেজি দরে আমদানি করা পেঁয়াজ ৮০-৯০ টাকায় বিক্রি করেছে। তাদের আমরা কড়া নির্দেশ দিয়েছি কোনোভাবেই বাড়তি দামে পেঁয়াজ বিক্রি করা যাবে না।’

তিনি বলেন, স্বাভাবিক বাজার মূল্যের চেয়ে পাইকারি এই বাজারে বেশি দামে পেঁয়াজ বিক্রি না করার মুচলেকা দিয়েছে খাতুনগঞ্জ আড়তদার সমিতির নেতৃবৃন্দ।

চাক্তাই খাতুনগঞ্জ আড়তদার ব্যবসা সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা আমদানিকারকদের কাছে জিম্মি। তারাই বেশি দাম নির্ধারিত করে দেয়। এই বাজারে বেশির ভাগই আড়তদার। আমরা কমিশনের মাধ্যমে বিক্রি করি পেঁয়াজ।’

এদিকে বৃহস্পতিবারের মধ্যে মিসর থেকে পর্যাপ্ত পেঁয়াজ বাজারে ঢুকলে দাম ৫০-৬০ টাকায় নেমে আসবে বলে জানান তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status