ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
বিএনপির সময় থেকেই ক্লাবে জুয়ার প্রচলন শুরু হয়েছে: হানিফ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 1 October, 2019, 5:13 PM

বিএনপির সময় থেকেই ক্লাবে জুয়ার প্রচলন শুরু হয়েছে: হানিফ

বিএনপির সময় থেকেই ক্লাবে জুয়ার প্রচলন শুরু হয়েছে: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, বিএনপি নেতা মির্জা আব্বাস, সাদেক হোসেন খোকা, মোসাদ্দেক হোসেন ফালুর সময় থেকে ক্লাবে জুয়ার প্রচলন শুরু হয়েছে এবং যারাই এর সঙ্গে জড়িত এরা সবসময় সরকারের আনুকল্য নেয়ার জন্য সরকারী দলের ব্যানার ব্যবহার করে তাদের অপকর্ম জায়েজ করতে চায়। যারাই এখন পর্যন্ত আটক হয়েছে সবাই বিএনপি থেকে আসা।

মঙ্গলবার (১ অক্টোবর) সকালে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত প্রতিনিধি সম্মেলনে যাওয়ার পূর্বে সুনামগঞ্জ সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যেকোন ধরনের অন্যায় দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে আছেন উন্নয়নের অগ্রগতি জননেত্রী শেখ হাসিনা। কোন দুর্নীতিবাজ দলের নয়, দলের দোহাই দিয়ে কেউ ছাড় পাবে না। যুবলীগ হউক, আ.লীগ হউক আর ছাত্রলীগ হউক বা অন্য দলের হউক যে দুর্নীতিবাজ হউক সে সমাজে ও দেশের চোখে অপরাধী। আর অপরাধীর কোন দল নেই।

হানিফ বলেন, যে সন্ত্রাসী সে সমাজের চোখে অপরাধী। এ ধরনের অপরাধীদের চিহ্নিত করা হচ্ছে এবং যাদের বিরুদ্ধে সুর্নিদিষ্ট অভিযোগ প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরো বলেন, ক্যাসিনো হচ্ছে জুয়াড় আসর। এর সঙ্গে ক্লাব জড়িত। এর সঙ্গে কোনো রাজনৈতিক দল জড়িত না। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এটাকে দলের উপর চাপানো হচ্ছে। যুবলীগের ২/১জন নেতা এর সঙ্গে জড়িত থাকতে পারে। কিন্তু এটা তো পুরো যুবলীগের কোন বিষয় না এটা ক্লাবের বিষয়। এখানে যুবলীগ ছাড়াও বিএনপির অনেক নেতাকর্মী জড়িত আছে।

যুবলীগ নেতা সম্রাটকে আটক করা হলে অনেক তথ্য বেরিয়ে আসতে পারে এমন প্রশ্নের উত্তরে হানিফ বলেন, গণ্যমাধ্যম যদি জানে কাউকে আটক করা হলে সকল তথ্য পাওয়া যাবে তাহলে এ বিষয়টা গণ্যমাধ্যমই বলতে পারবে। গণমাধ্যম যেহেতু এসব বলছে তাহলে নিশ্চই কোন কিছুর উপর ভিত্তি করেই বলেছেন। তবে আমরা আবারো বলছি যে অপরাধী তার কোন দল নেই। তার বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান আছে। এবং অপরাধী সে যেখানেই থাকুক না কেনো তাকে ধরা পরতেই হবে। এবং তাকে আইনের আওতায় এনে বিচার করা হবে।

এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নেতা ও সাবেক শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম, কেন্দ্রীয় আ.লীগের সাংগাঠনিক সম্পাদক মিসবাহ উদ্ধিন সিরাজ, সাংসদ মুহিবুর রহমান মানিক, মোয়াজ্জেম হোসেন রতন, শামিমা শাহরিয়ার, জেলা আ.লীগ সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এনামুল কবির ইমনসহ আ.লীগ নেতৃবৃন্দ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status