ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
সোনাগাজীর সেই নবজাতকের দায়িত্ব নিলেন ‘মা’, পরিচয় মিলেছে জন্মদাতারও
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 1 October, 2019, 5:04 PM

সোনাগাজীর সেই নবজাতকের দায়িত্ব নিলেন ‘মা’, পরিচয় মিলেছে জন্মদাতারও

সোনাগাজীর সেই নবজাতকের দায়িত্ব নিলেন ‘মা’, পরিচয় মিলেছে জন্মদাতারও

ফেনীর সোনাগাজীতে হাসপাতালের বারান্দায় কুড়িয়ে পাওয়া সেই নবজাতকের মা তার দায়িত্ব নিয়েছেন।

রোববার (২৯ সেপ্টেম্বর) রাতে ওই নারী ফেনীর জেড. ইউ মডেল হাসপাতালে গিয়ে মেয়ে নবজাতকটিকে দেখভালের দায়িত্ব নেন। তবে শিশুটির অবস্থা এখনো সংকটাপন্ন। এদিকে শিশুর জন্মদাতার পরিচয়ও মিলেছে।

ওই নারী জানান, সোনাগাজীর চর চান্দিয়া ইউনিয়নের দক্ষিণ সাহাপুরের নুর নবীর ছেলে ট্রাকচালক শাহাদাত হোসেন ওই শিশুর জন্মদাতা। ওই এলাকায় এই নারীর খালার বাড়ি। সেখানে বেড়াতে যাওয়ার সুবাদে শাহাদাতের সঙ্গে দুই বছর আগে পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে মেলামেশার একপর্যায়ে তিনি গর্ভবতী হয়ে পড়েন। তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিলেও বিয়ে করেননি শাহাদাত। গত ২৩ সেপ্টেম্বর ওই নারী বাড়িতে একটি কন্যাসন্তানের জন্ম দেন। পরে দুই দিনের নবজাতককে বুধবার রাতে স্বজনরাই সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দোতলার বারান্দায় রেখে আসে। খবর পেয়ে গা ঢাকা দেন শাহাদাত। পরে তাঁকে খুঁজে পাওয়া যায়। ওই নবজাতককে বর্তমানে ফেনীর স্বেচ্ছাসেবী সংগঠন ‘সহায়’-এর তত্ত্বাবধানে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সংগঠনের প্রধান সমন্বয়ক মঞ্জিলা আক্তার মিমি বলেন, শিশুটির জন্মদাতা ও দাত্রী উভয়ের সন্ধান পাওয়া গেছে। এখন বিষয়টি সামাজিকভাবে মীমাংসার চেষ্টা চলছে। তিনি বলেন, তাদের খুঁজে পাওয়ার ক্ষেত্রে সোনাগাজীর কয়েকজন সাংবাদিক সহযোগিতা করেছেন। শিশুটিকে পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status