ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
জাবি উপাচার্যকে লাল কার্ড দেখালো আন্দোলনকারীরা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 1 October, 2019, 4:59 PM

জাবি উপাচার্যকে লাল কার্ড দেখালো আন্দোলনকারীরা

জাবি উপাচার্যকে লাল কার্ড দেখালো আন্দোলনকারীরা

দুর্নীতি-অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের পদত্যাগ দাবিতে ভর্তি পরীক্ষা চলাকালীন টানা ৮ম দিনের মতো আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষক-শিক্ষার্থীদের একাংশ। মঙ্গলবার দুপুরে উপাচার্যের প্রতি লাল কার্ড প্রদর্শন কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারীরা।

বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’র ব্যানারে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদী সভায় উপাচার্যের প্রতি লাল কার্ড প্রদর্শন করা হয়।

এ সময় আজকের মধ্যে স্বেচ্ছায় পদত্যাগ না করলে বুধবার ও বৃহস্পতিবার সর্বাত্মক ধর্মঘটের ঘোষণা দেন আন্দোলনকারীদের মুখপাত্র অধ্যাপক রায়হান রাইন।

তিনি বলেন, উপাচার্যকে আজকের মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দেয়া হলেও তিনি তা করেন নি। তিনি বিশ্ববিদ্যালয় পরিচালনায় ব্যর্থ হয়েছেন। আজকের মধ্যে পদত্যাগ না করলে আগামী বুধবার ও বৃহস্পতিবার সর্বাত্মক ধর্মঘট কর্মসূচি পালন করা হবে।

এ সময় অধ্যাপক আব্দুল জব্বার হাওলাদার, জামাল উদ্দিন রুনু, মির্জা তাসলিমা সুলতানা ছাড়াও জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে দুর্নীতির অভিযোগ অস্বীকার করে আন্দোলনকারীদের দাবিকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status