ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
বৃষ্টিতে জলাবদ্ধতা, ব্যাংকপাড়ায় দুর্ভোগ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 1 October, 2019, 4:56 PM

বৃষ্টিতে জলাবদ্ধতা, ব্যাংকপাড়ায় দুর্ভোগ

বৃষ্টিতে জলাবদ্ধতা, ব্যাংকপাড়ায় দুর্ভোগ

টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকাসহ ব্যাংকপাড়া নামে খ্যাত মতিঝিল এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ওই এলাকায় কর্মরত ব্যক্তিরা।

মঙ্গলবার দুপুর থেকে শুরু হওয়া কয়েক ঘণ্টার বৃষ্টিতে ডুবে গেছে রাস্তা ও ফুটপাত। ফলে মানুষজন অফিস থেকে বের হতে পারছেন না। অনেক স্থানে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। চরম দুর্ভোগে পড়ে পড়েছে নগরবাসী। মতিঝিল, পল্টন, দৈনিক বাংলা, পল্টল কমলাপুর এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিন ঘুরে দেখা যায়, বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন পথচারী, ফুটপাতের ব্যবসায়ী
ও যানবাহনের আরোহীরা। রাস্তায় পানি জমায় মানুষ গাড়িতে উঠ‌া করতে পারছে না। ফুটপাতে পানি জমে যাওয়ায় জুতা খুলে কাপড় গুছিয়ে হাটতে দেখা গেছে পথচারীদের। আবার অনেকে রিকশায় চড়ে রাস্তা পার হচ্ছে। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এমন চরম বিড়ম্বনায় পড়েছেন নগরবাসী।

বৃষ্টিতে মতিঝিল এলাকার বেশিরভাগ সড়কে পানি জমে আছে, যে কারণে চরম দুর্ভোগে পড়েছে অফিসে আসা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

জলাবদ্ধতার কারণে আটকে থাকা মাহফুজ নামে এক ব্যাংককার জাগো নিউজকে বলেন, অফিসের ভেতরে ছিলম। বের হয়ে দেখি বৃষ্টিতে সব রাস্তা ডুবে গেছে। একটা রিকশা নিয়ে যে বের হবো তারও কোনো উপায় নেই। কারণ ফুটপাতও ডুবে গেছে। জরুরি কাজে পাঁচটার মধ্যে মোহাম্মদপুর যেতে হবে। মনে হয় না যেতে পারবো!

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, সারা বছর খোঁড়াখুঁড়ি চলে। পাইপ বসানো হয়। কিন্তু কোনো লাভ হচ্ছে না। প্রয়োজনের তুলনায় ড্রেনেজ ব্যবস্থা না থাকায় দ্রুত নামছে না পানি। তাই বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এ সমস্যা যে কবে দূর হবে আল্লাহ ভালো জানেন।

মতিঝিল এলাকায় জলাবদ্ধতায় আটকা পড়া এক রিকশাচালক বলেন, বৃষ্টিতে রাস্তা ডুবলে গাড়ি চালানো যায় না। কারণ জায়গায় জায়গায় রাস্তা কাটা, গর্ত, রিকশা টান দিতে ভয় লাগে। কোন সময় পড়ে যায় ঠিক নাই। বৃষ্টি হলেই রাস্তায় কোমার পানি হয়ে যায়, নেতারা বড় বড় কথা কয়। কিন্তু কাজের কাজ কিছুই করে না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status