ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
নায়িকার সঙ্গে রাত কাটাতে চান পরিচালক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 1 October, 2019, 5:02 PM

নায়িকার সঙ্গে রাত কাটাতে চান পরিচালক

নায়িকার সঙ্গে রাত কাটাতে চান পরিচালক

বেশ কিছুদিন ধরেই কাস্টিং কাউচ নিয়ে উত্তাল হলিউড ও বলিউডসহ বিশ্বের বিভিন্ন দেশের শোবিজ পাড়া। এখনো অনেকের বিরুদ্ধে অভিযোগ উঠছে। বলিউডে কাস্টিং কাউচ নিয়ে অভিনেত্রীরা মুখ খুলে বেশ কিছু পরিচালক-প্রযোজকদের মুখোশ খুলে দিয়েছেন।

সেই কাস্টিং কাউচ নিয়েই বিস্ফোরক মন্তব্য করলেন ‘মিকি ভাইরাস’ ও ‘কিস কিসকো প্যার করু’ সিনেমার নায়িকা এলি আব্রাম। বলিউডে খুব বেশি সুবিধা করতে পারেননি এই নায়িকা। বিগ বসের ঘরেও দেখা গিয়েছে তাকে।

বলিউডে পরিচালকদের মনরঞ্জন করতে না পারলে সেখানে টিকে থাক খুব কঠিন বলে মন্তব্য করেন এই নায়িকা। এলি বলেন, ‘বলিউডে লড়াই করে টিকে থাকা ভীষণ কঠিন। এখানে লড়াই না করে নিজের পায়ের তলার মাটি কখনও শক্ত করা যায় না।’

এলি আরও বলেন, ‘লিউডে যখন প্রথম আসলাম সেই সময় একটি পার্টিতে গিয়ে এক পরিচালকের সঙ্গে আলাপ হয়। আমাকে শয্যাসঙ্গিনী হওয়ার প্রস্তাব দিয়েছিলেন তিনি। একটি সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার পরেও বাদ পড়েছিলাম। পরে জানতে পারলাম যিনি ওই ছবির নায়ক হচ্ছেন আমাকে তার পছন্দ নয়।’

এলি আরও জানান, পরিচালকদের কুপ্রস্তাবে সাড়া না দেওয়ার কারণে নানা কটাক্ষ শুনতে হয়েছে তাকে। মোটা ও বেঁটে বলেও খোঁটা দিয়েছেন অনেকে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status