ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
ভারতীয় দলে জায়গা হারালেন রিশাভ পান্ত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 1 October, 2019, 4:35 PM

ভারতীয় দলে জায়গা হারালেন রিশাভ পান্ত

ভারতীয় দলে জায়গা হারালেন রিশাভ পান্ত

রিশাভ পান্তের ব্যাটিংয়ের ধরনটাই এমন। আগ্রাসী, মারকুটে। টেস্ট আর টি-টোয়েন্টি যেন একইভাবে খেলতে চান ভারতের উদীয়মান এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। সেটাই বোধ হয় কাল হলো।

টানা কয়েক ম্যাচের ব্যর্থতায় দল থেকে জায়গা হারালেন পান্ত। তার বদলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে খেলবেন ঋদ্ধিমান সাহা। দীর্ঘ ২২ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন তিনি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশাখাপত্তমে বুধবার থেকে শুরু হচ্ছে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এই টেস্টের একাদশে পান্ত থাকছেন না, আগের দিনের প্রেস কনফারেন্সেই সেটা নিশ্চিত করে দিলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।

পান্তের বদলে ঋদ্ধিমানের সুযোগ পাওয়া নিয়ে কোহলি বলেন, ‘হ্যাঁ, সাহা ফিট এবং সে খেলবে। প্রথম ম্যাচে দলে থাকছে সে, এই সিরিজেও। তার কিপিংটাকে সবারই আলাদাভাবে নজরে রাখা উচিত।’

কোহলি আরও যোগ করেন, ‘যখনই সে (ঋদ্ধিমান) সুযোগ পেয়েছে আমাদের হয়ে ভালো করেছে, ব্যাটিংয়েও। চোটের কারণে এতদিন পর্যন্ত তার দলে না থাকাটা দুর্ভাগ্যজনক ব্যাপার। আমার চোখে সে তো বিশ্বেরই সেরা উইকেটকিপার। এই কন্ডিশনে তার যে অতীত পরিসংখ্যান, তাতে শুরু থেকেই সে থাকছে।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status