ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
আটলান্টিকের বুকে মসজিদ বানালেন বাংলাদেশিরা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 1 October, 2019, 3:45 PM

আটলান্টিকের বুকে মসজিদ বানালেন বাংলাদেশিরা

আটলান্টিকের বুকে মসজিদ বানালেন বাংলাদেশিরা

স্পেনের সৌন্দর্যমণ্ডিত একটি এলাকা টেনেরিফ দ্বীপ। আটলান্টিক মহাসাগরের তীরে ঘেষে অবস্থিত এই দ্বীপের প্রেমে পড়েছে বহু প্রবাসী বাংলাদেশি। আর সেখানেই মসজিদ নির্মাণ করেছেন প্রবাসী বাঙ্গালীরা।

দ্বীপে কয়েকটি মসজিদ ও ইসলামিক কমিউনিটি সেন্টার রয়েছে। এবার সেখানে ‘আস-সুন্নাহ মসজিদ’ নামে একটি মসজিদ নির্মাণ করেছেন প্রবাসী বাংলাদেশিরা।

টেনেরিফ দ্বীপে প্রবাসী বাংলাদেশিদের নিজেদের মিলনকেন্দ্র হিসেবে এ কমিউনিটি সেন্টার ও মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে। মসজিদটিকে আটলান্টিকের বুকে বাংলাদেশি মসজিদ নামে আখ্যায়িত করা হয়।

টেনরিফ দ্বীপে মাত্র ৬০০ বাংলাদেশি বসবাস করেন। এই প্রবাসীরা নিজ উদ্যোগে মসজিদটি নির্মাণ করেছেন। যেখানে বাংলাদেশিরা ছাড়াও বিভিন্ন দেশের মুসলমানরাও নামাজ আদায় করে থাকেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status