ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
যে অভিনব কায়দায় গোপনাঙ্গে ইয়াবা পাচার করে আটক নারীযাত্রী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 1 October, 2019, 3:43 PM

যে অভিনব কায়দায় গোপনাঙ্গে ইয়াবা পাচার করে আটক নারীযাত্রী

যে অভিনব কায়দায় গোপনাঙ্গে ইয়াবা পাচার করে আটক নারীযাত্রী

কক্সবাজার বিমানবন্দরের কনডমে ভরে গোপনাঙ্গে লুকিয়ে ইয়াবা পাচার করতে গিয়ে আটক হয়েছেন এক নারী বিমানযাত্রী।

গতকাল সোমবার বেলা তিনটার দিকে নিরাপত্তা তল্লাশিকালে ইয়াবাসহ তাকে আটক করে বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা।
আটক নারীর নাম শ্যামলী বেগম (২৮)। তিনি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গড়াই এলাকার আজহার মিয়ার স্ত্রী।

কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক একেএম সাইদুজ্জামান জানান, ‘একটি বেসরকারি ফ্লাইটের যাত্রী ছিলেন আটক শ্যামলী বেগম। নিরাপত্তা গেটে তল্লাশিকালে দায়িত্বরত নারী আনসার তার দেহ থেকে ইয়াবা উদ্ধার করে। বিশেষ অঙ্গে ঢুকানো কনডমের ভেতর রাখা ছোট ছোট বেশ কয়েকটি পোটলায় পাঁচ শতাধিক ইয়াবা পাওয়া যায়। বিকেলেই তাকে কক্সবাজার সদর থানায় সোপর্দ করা হয়েছে।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status