|
দিল্লিতে নারী সাংবাদিককে গুলি
নতুন সময় ডেস্ক
|
|
দিল্লিতে নারী সাংবাদিককে গুলি মিতালি পুলিশকে জানিয়েছেন, হামলাকারীদের প্রত্যেকেরই মুখ ঢাকা ছিল। হামলাকারীরা প্রথমে তাঁর গাড়িতে ডিম ছোড়ে। গাড়ি থামানোর জন্য তাঁকে হুমকি দেওয়া হয়। কিন্তু তিনি গাড়ি না থামানোয় ওভারটেক করে হামলাকীরা পথ আটকে দাঁড়ায়। তার পরই গুলি চালায়। মিতালিকে উদ্ধার করে পূর্ব দিল্লির একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। চিকিত্সকরা জানিয়েছেন, তাঁর অবস্থা স্থিতিশীল। এই ঘটনায় মোটরবাইক গ্যাং জড়িত কি না খতিয়ে দেখছে পুলিশ। এই মোটরবাইক গ্যাং রাতে পথচলতি গাড়িতে ডিম ছুড়ে দিকভ্রান্ত করার চেষ্টা করে। তার পর সব কিছু লুটপাট করে। আরও একটা সম্ভবনার দিক খতিয়ে দেখছে পুলিশ। ব্যক্তিগত শত্রুতার জেরে এই হামলা নয় তো? কারণ তদন্ত করে পুলিশ জানতে পেরেছে মিতালির সঙ্গে একটা পারিবারিক ঝামেলা চলছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। মিতালির উপর যে ভাবে হামলা চালানো হয়েছে, ঠিক একই কায়দায় ২০০৮ সালে রাজধানীর বসন্তকুঞ্জে এক সাংবাদিককে গুলি করে খুন করা হয়েছিল। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
