|
'নওয়াজ কখনই পাকিস্তানের মুরসি হবেন না'
নতুন সময় ডেস্ক
|
![]() 'নওয়াজ কখনই পাকিস্তানের মুরসি হবেন না' উল্লেখ্য, মিসরের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মুরসি ২০১৩ সালে সিসির নেতৃত্বে সংঘটিত একটি সামরিক অভ্যুত্থানের মধ্যদিয়ে উৎখাতের পর গ্রেফতার হন। গত সোমবার কায়রোর আদালতের ভেতরেই বিচার চলাচলে একটি কাঁচঘেরা খাঁচায় থাকা অবস্থায় মারা যান মুরসি। শনিবার এক সংবাদ সম্মেলনে মরিয়ম বলেন, ‘নওয়াজ শরিফের অবস্থা খুবই অস্থিতিশীল। কারাগারের চিকিৎসকরা জানেন না পর্যন্ত যে তার এ সপ্তাহেই একবার হার্ট অ্যাটাক হয়েছে এবং তাকে কোনরকম চিকিৎসাই দেওয়া হয়নি। আমার পিতার উচ্চপদ ও তার জটিল স্বাস্থ্যপরিস্থিতির কারণে চিকিৎসকরা তাকে সেবা দিতে অনাগ্রহ প্রকাশ করছেন।’ তিনি আরও বলেন, ‘আমার পিতার শারীরিক অবস্থার ৮০ শতাংশ সমস্যা মেডিকেল প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। এমনকী প্রতিবেদনের প্রতিটি শব্দে কারাকর্তৃপক্ষ হাত চালিয়েছে। তবে আমরাও তিন তিনবারের একজন প্রধানমন্ত্রীকে মুরসির ভাগ্য বরণ করতে দেবো না। পাকিস্তানও মিসর নয় আবার নওয়াজ শরিফও মোহাম্মদ মুরসি নন।’ |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
