|
সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষিকা মারা গেছেন
নতুন সময় প্রতিবেদক
|
![]() সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষিকা মারা গেছেন তিনি গত ১৬ জুন সকালে মটর সাইকেল যোগে বিদ্যালয়ে আসার সময় দিনাজপুর-বিরল স্থলবন্দর সড়কের ভবানীপুর (বানিয়াপাড়া) নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মাথায় গুরত্বর আঘাত পান। গত কয়েক দিন ধরে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিসিইউ এ চিকিৎসাধীন থাকার পর কোনো উন্নতি না হওয়ায় ১৯ জুন বুধবার সকাল ১০ টা ৪৫ মিনিটে এয়ার এ্যাম্বুলেন্সযোগে উন্নত চিকিৎসার জন্য ঢাকা’র কল্যাণপুরে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেও তাঁর অবস্থার উন্নতি না হওয়ায় তাঁর পরিবারের লোকজন নিজ বাড়ি দিনাজপুরে নিয়ে আসার পথে তিনি সকাল ৯ টার দিকে মৃত্যুর কোলে ঢোলে পড়ে। তাঁর এ অকাল মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
